হোম > রাজনীতি

তারা আমাদের প্রতিপক্ষ হওয়ার যোগ্যও না: নজরুল ইসলাম খান

স্পোর্টস রিপোর্টার

সরকারের উপদেষ্টারা প্রতিষ্ঠিত রাজনৈতিক দলেরগুলোর বিষয়ে প্রতিপক্ষের মতো কথা বলছে জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, আমরা তাদেরকে প্রতিপক্ষ মনে করি না। তারা আমাদের প্রতিপক্ষ হওয়ার যোগ্যও না।

বৃহস্পতিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) রাজশাহী ইউনিভার্সিটি ন্যাশনালিস্ট এক্স-স্টুডেন্ট এ্যাসোসিয়েশন আয়োজিত 'রক্তাক্ত মতিহার ও রিজভী আহমেদ ২২ ডিসেম্বর ৮৪’ স্মরণে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এখন যে সরকার আছে আমরাই তাদের প্রতিষ্ঠা করেছি। তারা জোর করে ক্ষমতা দখল করেনি৷ এই দেশের মানুষ যারা আন্দোলনে ছিলাম, আমরা সবাই মিলে তাদের প্রতিষ্ঠা করেছি।

নজরুল ইসলাম খান বলেন, তাদের (অন্তর্বর্তী সরকার) কাছে প্রত্যাশা কী আমাদের? যারা অপরাধ করেছে, গুম করেছে, খুন করেছে তাদের বিচারের চেষ্টা করবেন। আর যে গণতন্ত্রের জন্য লড়াই আমরা দীর্ঘদিন ধরে করেছি, সেই গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রটা প্রস্তুত করে একটা নির্বাচনের আয়োজন করবেন।

বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্য করে দলটির সিনিয়র এই নেতা বলেন, একটা জিনিস মনে রাখবেন, যার সামর্থ্য কম, সে নিজের অক্ষমতা ঢাকার জন্য সমালোচনাকে অস্ত্র হিসেবে ব্যবহার করে।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হাবিবুর রহমান হাবিব, সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী প্রমুখ।

সিলেট লংমার্চের প্রস্তুতি নিচ্ছে না ১১ দলীয় ঐক্য, বিকেলে জরুরি বৈঠক

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: হামিদুর রহমান আযাদ

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

দিল্লির ষড়যন্ত্র রুখে ডিসেম্বরে আ.লীগের পতন ঘটাতে হবে: রাশেদ প্রধান

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারো সঙ্গে আপস করা হবে না: ডা. শফিকুর রহমান