হোম > রাজনীতি

ঢাকা-১ আসনে ধানের শীষ এগিয়ে

আমার দেশ অনলাইন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনে সর্বশেষ প্রাপ্ত ফলাফলে বিএনপি মনোনীত প্রার্থী খোন্দকার আবু আশফাক (ধানের শীষ) এগিয়ে রয়েছেন। তবে বেশ কয়েকটি কেন্দ্রে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মোহাম্মাদ নজরুল ইসলামের (দাঁড়িপাল্লা) সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে এ তথ্য জানা যায়।

কেন্দ্রভিত্তিক ফলাফল অনুযায়ী, মাহমুদপুর বিএম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ধানের শীষ পেয়েছে ৭৮৮ ভোট এবং দাঁড়িপাল্লা পেয়েছে ৫০২ ভোট। লটাখোলা আজাহার আলী মেমোরিয়াল হাই স্কুল কেন্দ্রে ধানের শীষ ৬৩৮ এবং দাঁড়িপাল্লা ৩৪৭ ভোট। সুতারপাড়া ইউনিয়নের ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের মারুয়াপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ধানের শীষ পেয়েছে এক হাজার ৪০৩, দাঁড়িপাল্লা পেয়েছে ৮৮৯ ভোট।

নবাবগঞ্জের নয়নশ্রী তাশুল্লা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ধানের শীষ পেয়েছে ৯৩১ এবং দাঁড়িপাল্লা ৩৬৩ ভোট। হরিচন্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ধানের শীষ ৯১৫ ও দাঁড়িপাল্লা ৫৮১ ভোট পেয়েছে। কার্তিকপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ধানের শীষ পেয়েছে ৮২২ দাঁড়িপাল্লা পেয়েছে ৪৫২ ভোট।

মাহমুদপুর চর দেওভোগ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ধানের শীষ পেয়েছে ৯৩৮ ভোট, দাঁড়িপাল্লা পেয়েছে ৫০৭ ভোট এবং হাতপাখা পেয়েছে ১৫০ ভোট। কাটাখালী উচ্চ বিদ্যালয় (দোহার) কেন্দ্রে ধানের শীষ পেয়েছে এক হাজার ৩৯ ভোট এবং দাঁড়িপাল্লা পেয়েছে ৬০০ ভোট। মধুরখোলা কেন্দ্রে (দোহার) দাঁড়িপাল্লা পেয়েছে ৬৩০ ভোট এবং ধানের শীষ পেয়েছে ৬১৮ ভোট।

নবাবগঞ্জের ছাতিয়া ৭৮ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ধানের শীষ পেয়েছে ৯৭৬ ভোট এবং দাঁড়িপাল্লা পেয়েছে ৯৩০ ভোট। কাঠালিঘাটা মাদরাসা কেন্দ্রে ধানের শীষ পেয়েছে ৩৮৬ ভোট ও দাঁড়িপাল্লা পেয়েছে ৩১৩ ভোট। নবাবগঞ্জ কুমারবাড়িল্যা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ধানের শীষ পেয়েছে এক হাজার ২৯৭ ভোট এবং দাঁড়িপাল্লা পেয়েছে ৬৩৫ ভোট।

মধুরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ধানের শীষ পেয়েছে ৬৩৯ ভোট এবং দাঁড়িপাল্লা পেয়েছে ৫৪৩ ভোট। নারিশা খালপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ধানের শীষ পেয়েছে ৭৫৩ ভোট এবং দাঁড়িপাল্লা পেয়েছে ৭৬৪ ভোট। মাঝিরচর মাদরাসা (দোহার) কেন্দ্রে ধানের শীষ পেয়েছে ৭২১ ভোট এবং দাঁড়িপাল্লা পেয়েছে ৬৬৩ ভোট।

বাস্তা দারুল কোরআন মাদরাসা কেন্দ্রে ধানের শীষ পেয়েছে এক হাজার ৬৬ ভোট এবং দাঁড়িপাল্লা পেয়েছে ৯০৬ ভোট। মুকসুদপুর শামসুদ্দিন শিকদার উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ধানের শীষ পেয়েছে ৮১৭ ভোট এবং দাঁড়িপাল্লা পেয়েছে ৯২৫ ভোট। ইকরাশী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ধানের শীষ পেয়েছে ৭১৪ ভোট এবং দাঁড়িপাল্লা পেয়েছে ৪৬৮ ভোট।

ইউসুফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ধানের শীষ পেয়েছে এক হাজার ৫৮ ভোট এবং দাঁড়িপাল্লা পেয়েছে এক হাজার ১৪ ভোট। ধীৎপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ধানের শীষ পেয়েছে ৬৫২ ভোট এবং দাঁড়িপাল্লা পেয়েছে ৫৬৩ ভোট।

এখনো বেশ কয়েকটি কেন্দ্রের ফলাফল হাতে আসেনি। সব কেন্দ্রের ফলাফল পাওয়া গেলে ঢাকা-১ আসনের চূড়ান্ত চিত্র আরও স্পষ্ট হবে।

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন

নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি নূরুন্নিসা সিদ্দীকা এমপির

সিটি মেয়র পদে জামায়াতকে সমর্থন, স্থানীয় নির্বাচনে অন্য পদে লড়বে জাগপা: রাশেদ প্রধান