হোম > রাজনীতি

বিদেশি শক্তির হাত ধরে ক্ষমতা চায় না জামায়াত: গোলাম পরওয়ার

স্টাফ রিপোর্টার

বিদেশি কোনো শক্তির হাত ধরে বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় আসতে ইচ্ছুক নয় বলে জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

সোমবার জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী এ. বেরিস আকিঞ্জির বৈঠক বিষয়ে গণমাধ্যমকর্মীদের ব্রিফ করার সময় তিনি এমন মন্তব্য করেন।

জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, জামায়াতের বিষয়ে কূটনৈতিকদের আগ্রহ বাড়লেও বিদেশি কোনো শক্তির হাত ধরে জামায়াত ক্ষমতায় আসতে চায় না।

বৈঠকে ফেব্রুয়ারিতে নির্বাচন বিষয়ে কথা হয়েছে বলেও জানান গোলাম পরওয়ার।

তিনি আরও বলেন, সব রাজনৈতিক দল সংস্কারের বিষয়ে ঐকমত্য হলে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব বলে তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছেন জামায়াত আমির।

বৈঠকে ফিলিস্তিনিদের জন্য তুরস্কের প্রেসিডেন্টের ভূমিকার প্রশংসা করেছেন জামায়াত আমির। এছাড়া, রোহিঙ্গা সংকট সমাধানেও তুরস্কের অবস্থানকে স্বাগত জানিয়েছেন ডা. শফিকুর রহমান।

শিক্ষা বিনিময়, হালাল বাণিজ্য ও দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে ঐকমত্য

জরুরি সংবাদ সম্মেলন ডাকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

ঢাকা পলিটেকনিকে শিবিরের নেতাকর্মীদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদ

জামায়াত আমিরের পররাষ্ট্র উপদেষ্টা হলেন ব্যারিস্টার আরমান

জুলাই সনদের বিষয়টি জাতির সামনে স্পষ্ট হওয়া উচিত: জুবায়ের

গণভোটের রায় অস্বীকার করা হলে পরিণতি ভয়াবহ হবে: নাহিদ

সংস্কার বাস্তবায়ন এবং জুলাই গণহত্যার বিচারে দুই কমিটি এনসিপির

বাজার নিয়ন্ত্রণে আনতে দলীয় সিন্ডিকেট ভেঙে দিন: মাওলানা কাইয়ূম

নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষে সংসদে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে জামায়াত

বিচার সংস্কার, দুর্নীতি ও আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রাম শুরু: নাহিদ