হোম > রাজনীতি

জবি ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ

জবি সংবাদদাতা

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখার সাংগঠনিক সম্পাদক তাওহিদুল ইসলাম পদত্যাগ করেছেন।

মঙ্গলবার মধ্যরাতে ব্যক্তিগত কারণ ও সংগঠনের বর্তমান কার্যক্রমের সঙ্গে মতপার্থক্যের কথা জানিয়ে রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে তিনি এই সিদ্ধান্তের ঘোষণা দেন।

বিবৃতিতে তাওহিদুল ইসলাম লিখেন, “ছাত্র অধিকার পরিষদের ন্যায়সঙ্গত আন্দোলন এবং সংগঠনের যৌক্তিক লক্ষ্য-উদ্দেশ্যের প্রতি আমার ভালোবাসা ও সমর্থন ছিল, আছে এবং থাকবে। তবে ব্যক্তিগত কারণে আমি মনে করছি, এই পদে দায়িত্বপালন এখন আর আমার পক্ষে সম্ভব নয়। তাই আমি আজ থেকে সাংগঠনিক সম্পাদক পদ থেকে পদত্যাগ করছি।”

তিনি লিখেন, “আমি সংগঠনের সকল নেতৃবৃন্দ ও সহযোদ্ধাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। ভবিষ্যতে সংগঠনের কল্যাণে প্রয়োজন হলে পাশে থাকার প্রতিশ্রুতি দিচ্ছি।”

পদত্যাগের বিষয়ে জানতে চাইলে তাওহিদুল ইসলাম বলেন, “আমার সহযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা সবসময় থাকবে। তবে বর্তমানে গণঅধিকার পরিষদের কিছু কার্যক্রম ও চিন্তাভাবনার সঙ্গে আমার মতের পার্থক্য তৈরি হয়েছে। সেই সঙ্গে কিছু ব্যক্তিগত কারণেও আমি এই পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।”

প্রসঙ্গত, তাওহিদুল ইসলাম দীর্ঘদিন ধরে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সক্রিয় কর্মী হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার বিভিন্ন আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

‘ছায়া মন্ত্রিসভা’ গঠন করছে জামায়াতে ইসলামী

সাংবাদিকদের ওপর হামলার জেরে ছাত্রদলের দুই নেতার পদ স্থগিত

গাজীপুরে ইমামের কন্যাকে অপহরণে জড়িতদের শাস্তি দাবি জমিয়তের

পাঁচ বিভাগের ৩৭৮ নারী প্রার্থীর সাক্ষাৎকার নিল বিএনপি

সরকার জ্বালানি সংকট নিয়ে লুকোচুরি খেলছে: ডা. ইরান

জামায়াত নেতা মোস্তফা কামালকে দেখতে হাসপাতালে গোলাম পরওয়ার

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে বিএনপি

রাশেদ প্রধানের বাসায় হামলার তীব্র নিন্দা জামায়াতের

গত ৫৫ বছর স্বাধীনতার ঘোষণাপত্রের বিপরীতে দেশ পরিচালনা হয়েছে

চব্বিশের আকাঙ্খা বেহাতের মাস্টারমাইন্ড ‘অনেকগুলো ছায়া মুজিব’