হোম > রাজনীতি

জুলাই বিপ্লবে শহীদ-আহত পরিবারের পাশে দাঁড়াবে জিয়াউর রহমান ফাউন্ডেশন

স্টাফ রিপোর্টার

জুলাই আন্দোলনে নিহত ও আহত সাড়ে আটশ’ পরিবারের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছে জিয়াউর রহমান ফাউন্ডেশন। আগামী ১৮ মার্চ থেকে ফাউন্ডেশনের উদ্যোগে ওইসব পরিবারের সদস্যদের হাতে ঈদ উপহার তুলে দেওয়ার মাধ্যমে এ কার্যক্রম শুরু হবে।

রোববার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা.ফরহাদ হালিম ডোনার এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান।

ডা. ফরহাদ হালিম ডোনার বলেন, শহীদ ও আহত সাড়ে আটশত পরিবারের সদস্যদের হাতে ঈদ সামগ্রী পৌঁছে দিতে এই কার্যক্রম শুরু হবে।

ফাউন্ডেশন এর সদস্যরা নিয়মিত শহীদ ও আহত পরিবারের পাশে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ জানিয়ে তিনি বলেন, ‘যদিও আগামী ঈদ মুসলিমদের সবচেয়ে বড় উৎসব, তবে আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে শহীদ ও আহতদের পরিবারকে সহায়তা করা। আমরা জানি, তাদের জন্য এই ঈদ আনন্দের চেয়ে বেদনার সময় হয়ে থাকবে। কিন্তু আমরা চাই, তাদের পাশে দাঁড়িয়ে তাদের কিছুটা হলেও আনন্দ ফিরিয়ে আনতে।’

এছাড়া, তিনি ফাউন্ডেশনের ত্রাণ কার্যক্রমের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলেন,‘আমাদের ফাউন্ডেশন সরকারের সহায়তায় নয়, সদস্যদের অনুদান এবং চাঁদার মাধ্যমে সব কার্যক্রম পরিচালনা করে থাকে। সম্প্রতি ফেনী অঞ্চলের ভয়াবহ বন্যার সময়ও ফাউন্ডেশন স্থানীয়দের ত্রাণ এবং চিকিৎসা সামগ্রী সরবরাহ করেছে। আমরা ভবিষ্যতেও যেকোনো বিপদে-আপদে জনগণের পাশে দাঁড়াতে দৃঢ় প্রতিজ্ঞা।’

সংবাদ সম্মেলনে ফাউন্ডেশনের পরিচালক ও ঈদ সামগ্রী বিতরণ উদ্যোগের সদস্য সচিব ডা. মোস্তফা আজিজ সুমন, পরিচালক প্রফেসর মোর্শেদ হাসান খান, ডা. সৈয়দা তাজনিন ওয়ারিস সিমকী, ডা. শাহ মো. আমান উল্লাহ, ডা. আবুল হাসনাত মো. শামীম, ডা. শেখ মনিরুদ্দিন জুয়েল, আমিরুল ইসলাম কাগজী ও সাঈদ খানসহ ফাউন্ডেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

গোপালগঞ্জ নিয়ে গোলাম পরওয়ারের প্রশ্ন, ‘এটি কি বাংলাদেশ রাষ্ট্রেরই একটি অংশ’

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন