হোম > রাজনীতি

৭১ সালে ইসলামপন্থী দলের ভূমিকা নিয়ে প্রশ্ন রিজভীর

সিলেট ব্যুরো

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শুধু জুলাই-আগস্টের হত্যাকাণ্ডের বিচার করলে হবে না, গত সাড়ে ১৫ বছরে ভঙ্ককর স্বৈরাচার হাসিনা সরকারের সকল অপরাধের বিচার করতে হবে। ইলিয়াস আলী, চৌধুরী আলম গুম সহ ক্রসফায়ারে নিহতের বিচারের দাবি জানান তিনি।

বৃহস্পতিবার দুপুরে ‘আমরা বিএনপি পরিবারের’ পক্ষ থেকে যুব এশিয়া কাপ বিজয়ী তরুণ প্রতিভাবান ক্রিকেটার ইকবাল হোসেন ইমনের পরিবারকে শুভেচ্ছা উপহার প্রদানকালে তিনি এ দাবি জানান।

এতে সভাপতিত্ব করেন আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এজেডএম ডা. জাহিদ হোসেন।

নগরীর দক্ষিণ সুরমার কদমতলীতে আয়োজিত অনুষ্ঠান পরিচালনা করেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী

দেশে সেনাবাহিনী ও একটি রাজনৈতিক দল ছাড়া আর কোন দলের মধ্যে দেশপ্রেম নেই বলে মন্তব্যের সমালোচনা করে রিজভী বলেন, এ ধরণের বিভ্রান্তি সৃস্টি করলে মানুষ হাসবে। দেশে সেনাবাহিনীর ভূমিকা ঠিক আছে, এবারও তারা দেশপ্রেমের পরিচয় দিয়েছে। কিন্তু আমি ইসলামপন্থী এই দলকে জিজ্ঞেস করতে চাই, ৭১ সালে আপনাদের ভুমিকা কী ছিল। কোন সেক্টরে ,কোন সেক্টর কমান্ডারের আন্ডারে যুদ্ধ করেছেন?

রিজভী বলেন, ১৫ বছেরের গনতান্ত্রিক আন্দোলনের ধারাবাহিকতায়ই জুলাই আগস্টের আন্দোলন। তাই জুলাই-আগস্টের হত্যাকাণ্ডসহ বিগত ফ্যাসিস্ট আমলে যত খুন, গুম , নির্যাতন হয়েছে এসবগুলোর বিচার করতে হবে। তিনি বলেন, শেখ হাসিনার কারণে ইলিয়াস নেই। তিনি টিপাইমূখ বাঁধ নিয়ে প্রতিবাদ করেছিলেন।

রিজভী আরোও বলেন, পাঠ্যবইয়ে সংস্কার হয়েছে এটি প্রশংসার যোগ্য। তবে পাঠ্যবইয়ে মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের ইতিহাসের অধ্যায় থাকতে হবে। মুক্তিযুদ্ধকালীন সরকার,প্রাবাসী সরকার থাকবে না কেন?

প্রধান অতিথি বলেন, দেশ প্রেম আর মানুষের আস্তার প্রতীক শহীদ জিয়াউর রহমান। আমরা সেই দলের উত্তরাধিকারী। বিএনপি কখনো পালিয়ে যায়নি। আ:লীগকে ইঙ্গিত করে তিনি বলেন, তাদের আগের প্রজন্ম আত্মসমর্পণ করেছে আর বর্তমান প্রজন্ম লক্ষন সেনের মতো পালিয়ে গেছে।

বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি কে গৌছ, সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন, জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, মহানগর বিএনপির সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাবেক এমপি নাসের রহমান, মিজানুর রহমান চৌধুরী,ইন্জিনিয়ার আশরাফ হোসেন,মুজিবুর রহমান (হাজী মুজিব),কাতার বিএনপির সভাপতি শফিকুল হক সাজু প্রমুখ।

ছাত্রদলের ১৭ বছরের আন্দোলনের বহিঃপ্রকাশ ঘটেছে জুলাই অভ্যুত্থানে: রিজভী

রফিকুল ইসলাম মিয়াকে দেখতে হাসপাতালে ডা. মনোয়ারুল কাদির

নারীদের নিরাপত্তা নিশ্চিতে মাদক নিয়ন্ত্রণ অপরিহার্য

মুদি দোকানে কর বসানো সরকারের ভুল সিদ্ধান্ত: ইসলামী আন্দোলন

মীমাংসিত ইস্যু নিয়ে জাতিকে বিভ্রান্ত করছে সরকারি দল: গোলাম পরওয়ার

১৮ বছর পর নতুন মহাসচিব, আমির পদে কেন পরিবর্তন হয়নি, ব্যাখ্যা দিলেন গাজী আতাউর

৩৬ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা খেলাফত মজলিসের

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ছাত্রদলের কর্মসূচি ঘোষণা

খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের সংসদীয় প্রতিনিধি দল

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে জামায়াতের মাসব্যাপী কর্মসূচি