হোম > রাজনীতি

হাদি ছিলেন ফ্যাসিবাদের বিরুদ্ধে সাহসী কণ্ঠস্বর: ইরান

স্টাফ রিপোর্টার

ফ্যাসিবাদী অপশক্তির গুলিতে গুরুতর আহত হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান।

শুক্রবার লেবার পার্টির প্রচার সম্পাদক মনির হোসেন খান স্বাক্ষরিত এক শোকবার্তায় ডা. ইরান বলেন, শরীফ ওসমান হাদি ছিলেন ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের এক সাহসী কণ্ঠস্বর। অন্যায়, দমন-পীড়ন ও রাষ্ট্রীয় সন্ত্রাসের বিরুদ্ধে আপসহীন অবস্থান নিয়ে তিনি আজীবন সংগ্রাম করেছেন। তার মৃত্যু গণতন্ত্রকামী জনগণ ও মুক্তিকামী তরুণ সমাজের জন্য এক অপূরণীয় ক্ষতি।

তিনি বলেন, প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসী গুলিবর্ষণের শিকার হয়ে বিদেশের মাটিতে চিকিৎসাধীন অবস্থায় একজন রাজনৈতিক কর্মীর মৃত্যু আমাদের রাষ্ট্রীয় নিরাপত্তা ব্যবস্থা ও রাজনৈতিক বাস্তবতার ভয়াবহ চিত্র ভুটে উঠেছে। এটি কেবল একটি ব্যক্তির মৃত্যু নয়; এটি মতপ্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক আন্দোলনের ওপর সরাসরি আঘাত। শরীফ ওসমান হাদির রক্ত বৃথা যাবে না। ফ্যাসিবাদবিরোধী আন্দোলন আরও বেগবান হবে এবং তার ত্যাগ গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে প্রেরণা হয়ে থাকবে।

শোকবার্তায় ডা. ইরান মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবার, সহযোদ্ধা ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে তিনি এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকল বাকশালী সন্ত্রাসীগোষ্ঠী ও পৃষ্ঠপোষকদের দ্রুত চিহ্নিত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমুলক শাস্তির জোর দাবি জানান।

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: হামিদুর রহমান আযাদ

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

দিল্লির ষড়যন্ত্র রুখে ডিসেম্বরে আ.লীগের পতন ঘটাতে হবে: রাশেদ প্রধান

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারো সঙ্গে আপস করা হবে না: ডা. শফিকুর রহমান

পালিয়ে গিয়েও দেশের মানুষকে কষ্ট দিচ্ছেন হাসিনা