হোম > রাজনীতি

লন্ডনে নাজমুল আলম, দেশত্যাগে নিষেধাজ্ঞা চায় দুদক

স্টাফ রিপোর্টার

সিদ্দিকী নাজমুল আলম। ফাইল ছবি

নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তবে ছাত্রলীগের কেন্দ্রীয় এই নেতা জুলাই ছাত্র আন্দোলন ও গণ–অভ্যুত্থানের পর থেকে দেশের বাইরে অবস্থান করছেন।

বৃহস্পতিবার দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজির আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে, পুলিশের বিশেষ শাখা (এসবি) সূত্রে জানা গেছে, নাজমুল লন্ডনে অবস্থান করছেন। সেখানে থেকে তিনি ফেসবুকে সক্রিয় রয়েছেন।

দুদক জানায়, অবৈধ উপায়ে অর্থ উপার্জন, ব্যাংক হিসাবের মাধ্যমে সেই অর্থ বৈধ করার চেষ্টা এবং বিদেশে অর্থ পাচার করে সম্পদ অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। ছাত্রলীগের সাবেক নেতা সিদ্দিকী নাজমুল আলমের বিরুদ্ধে বিধিবহির্ভূতভাবে অর্থ উপার্জন, অর্থ স্থানান্তরের মাধ্যমে তা বৈধ করার চেষ্টা এবং বিদেশে অর্থ পাচার করে সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সূত্র জানায়, এসব অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে গত ১৬ ফেব্রুয়ারি নাজমুল আলমের বিদেশ গমন রহিত করতে কমিশনে সুপারিশ করেন সংশ্লিষ্ট কর্মকর্তা। তবে সে সময় কমিশন না থাকায় প্রায় সাড়ে সাত মাস পর তার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করার অনুমোদন দিয়েছে কমিশন।

মিরপুরের রাড্ডায় যা হচ্ছে, পুরো দেশেই তা হচ্ছে: ব্যারিস্টার আরমান

শাহজালাল বিমানবন্দরে হয়রানি, লিখিত অভিযোগ জামায়াতের চার এমপির

রাড্ডা হাসপাতালে হামলাকারীদের বিচার না হওয়া পর্যন্ত লড়াই করব

ডেঙ্গু প্রতিরোধে ৪-১০ অক্টোবর জামায়াতের জনসচেতনতা কর্মসূচি

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন সারজিস

বিসিএসের গেজেট থেকে বাদ ৫৭ জন, রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন এবি পার্টির

জনগণের অধিকার প্রতিষ্ঠায় দায়িত্বশীল ভূমিকা অব্যাহত রাখবে জামায়াত

বিসিএসে যোগ্যদের বাদ দিয়ে নির্লজ্জ দলীয়করণের পথে হাঁটছে সরকার

শিগগিরই ৫০০ উপজেলায় এনসিপির আহ্বায়ক কমিটি: সারজিস

ভারতে মসজিদ-মাদরাসায় ধ্বংসযজ্ঞ বন্ধে আন্তর্জাতিক হস্তক্ষেপ চাইল শিবির