হোম > রাজনীতি

পিআর পদ্ধতি হলে নির্বাচনি অরাজকতা দূর হবে: অধ্যক্ষ ইউনুছ আহমাদ

স্টাফ রিপোর্টার

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ ইউনুছ আহমাদ বলেছেন, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনের যে প্রস্তাব করা হয়েছে, তা তত্ত্বীয়ভাবে সুন্দর। বাংলাদেশের অধিকাংশ আইন-বিধিই তত্ত্বীয় দৃষ্টিতে ভালো। কিন্তু সমস্যা হয় এর প্রয়োগ নিয়ে। আরপিও সংশোধনী প্রস্তাবগুলোর সঙ্গে আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি সংযুক্ত হলে দেশে নির্বাচনি অরাজকতা দূর হবে।

মঙ্গলবার রাজধানীর পুরানা পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে ইসলামী আন্দোলনের নিয়মিত সাপ্তাহিক বৈঠকে তিনি এসব কথা বলেন।

অধ্যক্ষ ইউনুছ আহমাদ বলেন, বুধবার আগস্ট ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করবে। সেখানে আরপিও নিয়ে বিস্তারিত মতামত তুলে ধরা হবে।

তিনি বলেন, অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায়, যারা আইন প্রয়োগ করে তারা হয় দলান্ধ। সাংবিধানিক প্রতিষ্ঠানে দলান্ধ ব্যক্তি নিয়োগের পথ বন্ধ করার যে প্রস্তাব ঐকমত্য কমিশনে উঠেছিল, তাতে বিএনপি একমত হয়নি। এর অর্থ হলো প্রতিষ্ঠানগুলোয় দলান্ধ ব্যক্তিদের নিয়োগের পথ খোলা থাকছে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব বলেন, আরপিও সংশোধনীর ক্ষেত্রে দেখা যাচ্ছে অধিকাংশ বিধানই আগের আরপিওতে ছিল কিন্তু আওয়ামী ফ্যাসিবাদের সময় বাদ দেওয়া হয়। এতে স্পষ্ট যে, আরপিওতে যত সুন্দর বিধানই থাকুক না কেন, নির্বাচনে জেতার পর রাজনৈতিক সরকার কর্তৃক সেগুলোকে কাটছাঁট করে ভোট ডাকাতির পথ উন্মুক্ত করার প্রবণতা থাকে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ এ প্রবণতা দূর এবং সংসদকে অন্তর্ভুক্তিমূলক করার জন্য সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি জানিয়ে আসছে। পিআর হলে কোনো দল ৪০ ভাগ ভোট নিয়ে শতভাগ ক্ষমতার অধিকারী হবে না। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর আইন ইচ্ছামতো সংশোধন করতে পারবে না।

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন

নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি নূরুন্নিসা সিদ্দীকা এমপির

সিটি মেয়র পদে জামায়াতকে সমর্থন, স্থানীয় নির্বাচনে অন্য পদে লড়বে জাগপা: রাশেদ প্রধান