হোম > রাজনীতি

আল্লামা আহমদুল্লাহর মৃত্যুতে তারেক রহমানের শোক

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

দেশের প্রবীণ আলেম ও মুহাদ্দিস চট্টগ্রামের আল জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার সদরে মুহতামিম ও শায়খুল হাদিস আল্লামা মুফতি আহমদুল্লাহর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

রোববার (১৪ সেপ্টেম্বর) এক শোক বার্তায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও দেশের প্রখ্যাত আলেম মুফতি আহমদুল্লাহ সাহেব ইসলামী জ্ঞান চর্চার মাধ্যমে ছাত্র-ছাত্রীদের আদর্শ মানুষ হওয়ার যে শিক্ষা দিয়েছেন তা চিরস্মরণীয় হয়ে থাকবে। পৃথিবী থেকে তার চিরবিদায়ে ইসলামী জ্ঞানের এক দিকপালের শিক্ষা থেকে বঞ্চিত হলো এ দেশের মুসলিম সমাজ। তিনি মানুষকে সৎপথে চলার জন্য কোরআন-হাদিসের আলোকে শিক্ষাদান করতেন।

তিনি আরো বলেন, বিনয়, প্রজ্ঞা ও সৌজন্যবোধ ছিল শায়খুল হাদিস আল্লামা আহমদুল্লাহর স্বভাবজাত। জ্ঞান ও পাণ্ডিত্যে একজন খ্যাতিমান আলেম হিসেবে তিনি ছিলেন সর্বজনশ্রদ্ধেয়।

দেশের স্বনামধন্য ইসলামী চিন্তাবিদ মুফতি আহমদুল্লাহর মৃত্যুতে দেশ একজন নিবেদিতপ্রাণ আলেমে দ্বীনকে হারাল, এ শূন্যস্থান সহজে পূরণ হওয়ার নয় বলেও জানান তিনি।

তারেক রহমান শোক বার্তায় মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকার্ত পরিবারবর্গ ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

শায়খুল হাদিস আল্লামা মুফতি আহমদুল্লাহ আজ (রোববার) সকাল ৬টা ৫৫ মিনিটে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর। বিদায়বেলায় তিনি তিন ছেলে, চার মেয়েসহ অসংখ্য শিষ্য, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নাশকতা ঠেকাতে প্রশাসনের পাশাপাশি মাঠে থাকবে বিএনপি

সিলেট লংমার্চের প্রস্তুতি নিচ্ছে না ১১ দলীয় ঐক্য, বিকেলে জরুরি বৈঠক

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: হামিদুর রহমান আযাদ

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

দিল্লির ষড়যন্ত্র রুখে ডিসেম্বরে আ.লীগের পতন ঘটাতে হবে: রাশেদ প্রধান

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল