হোম > রাজনীতি

পদযাত্রা শেষে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে ভারতীয় হাইকমিশনে একটি স্মারকলিপি প্রদান করার কথা রয়েছে।

ভারতীয় দূতাবাস অভিমুখে বিএনপির তিন সংগঠনের পদযাত্রা শুরু

স্পোর্টস রিপোর্টার

ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, ভাঙচুর, জাতীয় পতাকা অবমাননা এবং সাম্প্রদায়িক দাঙ্গা বাধানোর ষড়যন্ত্রের প্রতিবাদে ঢাকায় অবস্থিত ভারতীয় দূতাবাস অভিমুখে পদযাত্রা শুরু করেছে বিএনপির তিন অঙ্গ ও সহযোগী সংগঠন।

পদযাত্রা শেষে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে ভারতীয় হাইকমিশনে একটি স্মারকলিপি প্রদান করার কথা রয়েছে।

রবিবার (৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টার আগে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এ কর্মসূচি শুরু হয়।

পদযাত্রায় যোগ দিতে রাজধানীর বিভিন্ন ইউনিয়ন থেকে সংগঠন তিনটির কয়েক হাজার নেতাকর্মী এসেছে। তাদের ভারত বিরোধী স্লোগানে মুখরিত হয়ে উঠেছে আশপাশের এলাকা। গণঅভ্যুত্থানে পালিয়ে যাওয়া স্বৈরাচার শেখ হাসিনার ফিরিয়ে দেয়ার দাবি জানানো হচ্ছে পদযাত্রা থেকে। শেখ হাসিনার পুনর্বাসনে ভারতের যে কোন ষড়যন্ত্র রুখে দেয়া হবে বলেও জানান উপস্থিত নেতাকর্মীরা।

পদযাত্রা শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশ হয়। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

পদযাত্রায় উপস্থিত আছেন, যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

ছাত্রদলের ১৭ বছরের আন্দোলনের বহিঃপ্রকাশ ঘটেছে জুলাই অভ্যুত্থানে: রিজভী

রফিকুল ইসলাম মিয়াকে দেখতে হাসপাতালে ডা. মনোয়ারুল কাদির

নারীদের নিরাপত্তা নিশ্চিতে মাদক নিয়ন্ত্রণ অপরিহার্য

মুদি দোকানে কর বসানো সরকারের ভুল সিদ্ধান্ত: ইসলামী আন্দোলন

মীমাংসিত ইস্যু নিয়ে জাতিকে বিভ্রান্ত করছে সরকারি দল: গোলাম পরওয়ার

১৮ বছর পর নতুন মহাসচিব, আমির পদে কেন পরিবর্তন হয়নি, ব্যাখ্যা দিলেন গাজী আতাউর

৩৬ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা খেলাফত মজলিসের

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ছাত্রদলের কর্মসূচি ঘোষণা

খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের সংসদীয় প্রতিনিধি দল

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে জামায়াতের মাসব্যাপী কর্মসূচি