হোম > রাজনীতি

খালেদা জিয়াকে নিয়ে গুঞ্জন ও রিউমারের কারণে অত্যন্ত উদ্বিগ্ন ছিলাম: ব্যারিস্টার অসীম

স্টাফ রিপোর্টার

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে গিয়েছিলেন বিএনপি নেতা ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম ।

শনিবার হাসপাতাল থেকে বেরিয়ে তিনি বলেন, ম্যাডামের অবস্থা আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি দেখা করিনি, শুধু উপরে পর্যন্ত গিয়েছিলাম। সেখানে ম্যাডামের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এজে এম জাহিদ হাসানের কাছ তার স্বাস্থ্যের সব খোঁজ খবর নিয়েছি।

তিনি জানান, বিভিন্ন গুঞ্জন ও রিউমারের কারণে তিনি অত্যন্ত উদ্বিগ্ন ছিলেন। ‘অনেক টেনশনে ছিলাম, কয়েক ঘণ্টা ধরে বিভিন্ন রিউমার শুনছিলাম—মন মানছিল না। তাই এখানে এসেছি— বলেন ব্যারিস্টার অসীম।

দেশবাসীর উদ্দেশে তিনি শুধু একটি অনুরোধ করেন, আমাদের পরিবারের পক্ষ থেকে, বিএনপি পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে একটাই বলা—ম্যাডামের জন্য দোয়া করবেন।

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: হামিদুর রহমান আযাদ

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

দিল্লির ষড়যন্ত্র রুখে ডিসেম্বরে আ.লীগের পতন ঘটাতে হবে: রাশেদ প্রধান

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারো সঙ্গে আপস করা হবে না: ডা. শফিকুর রহমান

পালিয়ে গিয়েও দেশের মানুষকে কষ্ট দিচ্ছেন হাসিনা