হোম > রাজনীতি

দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার ও বহুমাত্রিক সহযোগিতা নিয়ে আলোচনা

রাশিয়ান দূতাবাস কর্মকর্তাদের সঙ্গে মামুনুল হকের সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার

ঢাকায় রাশিয়ান দূতাবাস কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের নেতৃত্বে একটি প্রতিনিধিদল। বৃহস্পতিবার অনুষ্ঠিত বৈঠকে রাশিয়ান দূতাবাসের পক্ষে নেতৃত্ব দেন মিনিস্টার কাউন্সেলর ও ডেপুটি চিফ অব মিশন ভিয়াচেস্লাভ সেন্টিউরিন।

বৈঠকে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়। প্রতিনিধিদল বাংলাদেশের প্রতি রাশিয়ার ধারাবাহিক সহযোগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আলোচনায় বাংলাদেশের জ্বালানি খাতে চলমান চ্যালেঞ্জের প্রেক্ষাপটে রাশিয়ার সহযোগিতা আরও সম্প্রসারণের আহ্বান জানানো হয়। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতিতে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে একটি দায়িত্বশীল ও শক্তিশালী রাষ্ট্র হিসেবে রাশিয়ার গঠনমূলক ভূমিকা প্রত্যাশা করা হয়।

এছাড়াও উভয় পক্ষ সংস্কৃতি, শিক্ষা, অর্থনীতি এবং অন্যান্য সম্ভাবনাময় খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আগ্রহ প্রকাশ করেন এবং ভবিষ্যতে এ ধরনের সংলাপ ও যোগাযোগ অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

বৈঠকে বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষে আরও উপস্থিত ছিলেন যুগ্ম-মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন এবং পররাষ্ট্র ও আন্তর্জাতিক বিষয়ক সচিব ফারিদ খান। রাশিয়ান দূতাবাসের পক্ষে উপস্থিত ছিলেন প্রেস সেক্রেটারি সোফিয়া কুতেপোভা।

উভয় পক্ষ পারস্পরিক সম্মান, বোঝাপড়া ও সহযোগিতার ভিত্তিতে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুদৃঢ় করার প্রত্যাশা ব্যক্ত করেন।

শিশু রাতুল ও পানি বিক্রেতা শাহানুরকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা

দুই উপনির্বাচনে ভোট কারচুপি সহ অনেক আপত্তিকর ঘটনা ঘটেছে

বিল উত্থাপনে বিচলিত প্রতিমন্ত্রী নুর, যা বললেন রাশেদ খাঁন

দলীয় সরকারের অধীনে নির্বাচনের বীভৎস রূপ জাতির সামনে পরিষ্কার

এনসিপি নেত্রী রাফিয়া রাফির অকালমৃত্যু

ছাত্রদল নেতার বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে বিচার চাইলেন যুবদল নেতা

টালবাহানা না করে পূর্ণাঙ্গ জুলাই সনদ বাস্তবায়ন করুন: ছাত্রশিবির

স্বার্থবিরোধী বাণিজ্য চুক্তি থেকে বেরিয়ে আসতে হবে: সাইফুল হক

বাজার নিয়ন্ত্রণে সরকারকে সক্রিয় ভূমিকা রাখতে হবে: ইসলামী আন্দোলন

১১ দলীয় ঐক্যের কর্মসূচিতে জনগণকে অংশগ্রহণের আহ্বান জামায়াতের