হোম > রাজনীতি

জ্ঞাত বহির্ভূত আয়ের অভিযোগে আশেকের বিরুদ্ধে দুর্নীতির মামলা

স্টাফ রিপোর্টার

কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আশেক উল্লাহ রফিকের বিরুদ্ধে জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ ও সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একই সঙ্গে তার স্ত্রী সাহেদা নাসরীনের নামে ৫৭ কোটি ৫২ লাখ টাকার জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদের প্রমাণ পাওয়ায় তাকে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ দিয়েছে দুদক।

বৃহস্পতিবার রাজধানীর সেগুন বাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন।

দুদকের অভিযোগে বলা হয়, আশেক উল্লাহর নামে মোট ৬ কোটি ২৭ লাখ ২৭ হাজার টাকার সম্পদ পাওয়া যায়। যার মধ্যে বৈধ উৎস পাওয়া গেছে ২ কোটি ৩৪ লাখ ৫০ হাজার টাকা। ফলে ৩ কোটি ৯২ লাখ ৭৭ হাজার টাকা অবৈধ সম্পদ হিসেবে চিহ্নিত হয়।

এ ছাড়া ১৪টি ব্যাংক হিসাবে তার মোট লেনদেন হয়েছে ৭৫ কোটি ৪৬ লাখ টাকা, এই লেনদেনকে দুদক সন্দেহজনক বলছে। আশেক উল্লাহ রফিকের বিরুদ্ধে দুদক আইন ২০০৪-এর ২৭(১), দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর ৫(২) এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২-এর ৪(২)/৪(৩) ধারায় মামলা অনুমোদন করা হয়েছে।

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: হামিদুর রহমান আযাদ

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

দিল্লির ষড়যন্ত্র রুখে ডিসেম্বরে আ.লীগের পতন ঘটাতে হবে: রাশেদ প্রধান

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারো সঙ্গে আপস করা হবে না: ডা. শফিকুর রহমান

পালিয়ে গিয়েও দেশের মানুষকে কষ্ট দিচ্ছেন হাসিনা