হোম > রাজনীতি

ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে জামায়াতের বৈঠক

আমার দেশ অনলাইন

গণভোটের রায় বাস্তবায়নসহ সাত দফা দাবিতে আগামী ১৯ সেপ্টেম্বর ঢাকা-রংপুর লংমার্চ পালন করবে ১১ দলীয় ঐক্য। পূর্বঘোষিত দ্বিতীয় এই কর্মসূচি শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নির্বিঘ্নে অনুষ্ঠানের লক্ষ্যে বৈঠক করেছে জামায়াতে ইসলামীর লংমার্চ বাস্তবায়ন কমিটি।

মঙ্গলবার দুপুরে রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সভাপতিত্বে বৈঠকে লংমার্চ কর্মসূচি বাস্তবায়নে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে উদ্বোধনী সমাবেশ, মানিক মিয়া এভিনিউ টু রংপুর পর্যন্ত মানবপ্রাচীর তৈরি করা; গাজীপুর বাইপাস, টাঙ্গাইলের নগর জালপাই, সিরাজগঞ্জের হাটিকুমড়ুল, বগুড়ার চারমাথা, গাইবান্ধার পলাশবাড়ীতে পথসভা এবং রংপুর জিলা স্কুল মাঠে সমাপনী সমাবেশ সুন্দরভাবে সফল করার লক্ষ্যে দায়িত্বশীলদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়। উপস্থিত সংশ্লিষ্ট জেলা/মহানগরীর দায়িত্বশীলরা লংমার্চ কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে তাদের সুচিন্তিত মতামত ও পরামর্শ প্রদান করেন।

বৈঠকে জামায়াত নেতারা বলেন, গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন; নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতি রোধ; আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন; দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি রোধ এবং প্রশাসনের সর্বস্তরে সংকীর্ণ দলীয়করণ বন্ধের দাবিতে ১৯ সেপ্টেম্বর ঢাকা-রংপুর রুটে লংমার্চ করবে ১১ দলীয় ঐক্য। বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমানসহ জোটের শীর্ষ নেতারা এতে নেতৃত্ব দেবেন।

লংমার্চ কর্মসূচি সার্বিকভাবে বাস্তবায়নের জন্য প্রস্তুতিসভা, গণসংযোগ, প্রচারপত্র বিলি ও প্রশাসনের সঙ্গে যোগাযোগ এবং ১১ দলীয় ঐক্যের স্থানীয় নেতাদের সঙ্গে নিয়ে গৃহীত পদক্ষেপগুলো বাস্তবায়নে কার্যকর ভূমিকা পালনের জন্য সর্বস্তরের দায়িত্বশীলদের সক্রিয় ভূমিকা পালনে দৃষ্টি আকর্ষণ করা হয়। একই সঙ্গে কর্মসূচি বাস্তবায়নে প্রশাসনসহ সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করা হয়।

হামিদুর রহমান আযাদ জানান, ঢাকা-চট্টগ্রাম প্রথম লংমার্চ ৬ দফা দাবিতে হলেও এবার ‘দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি রোধ’ বিষয়টি যুক্ত হয়ে সাত দফায় পরিণত হয়েছে। এই লংমার্চ সফল করতে মঙ্গলবার জামায়াতের বাস্তবায়ন কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে জামায়াতের নায়েবে আমির ও বগুড়া অঞ্চল পরিচালক এটিএম আজহারুল ইসলাম এমপি, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ, লংমার্চ বাস্তবায়ন কমিটির সদস্য ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, ঢাকা উত্তর অঞ্চলের পরিচালক ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য আব্দুর রব, নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, ঢাকা মহানগরী উত্তরের আমির মো. সেলিম উদ্দিন, গাজীপুর মহানগরী আমির অধ্যাপক জামাল উদ্দিন, জেলা আমির জাহাঙ্গীর আলম, রংপুর মহানগরী আমির উপাধ্যক্ষ এটিএম আযম খান, জেলা আমির মো. গোলাম রব্বানী এমপি, বগুড়া মহানগরী আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল, জেলা আমির মো. আব্দুল হক, পাবনা জেলা আমির আবু তালেব মন্ডল এমপি, গাইবান্ধা জেলা আমির আব্দুল করিম এমপি, মাওলানা নজরুল ইসলাম এমপি, আব্দুল ওয়ারেছ এমপি, জয়পুরহাট জেলা আমির ফজলুর রহমান সাঈদ, টাঙ্গাইল জেলা আমির আহসান হাবিব মাসুদ ও সিরাজগঞ্জ জেলা আমির মো. শাহিনুর আলম প্রমুখ।

কাজের মাধ্যমেই ঢাকাকে বদলে দিতে চাই: সেলিম উদ্দিন

শরীয়াহবিরোধী আইন বাতিল করতে হবে: ইসলামী আন্দোলন

নারীদের জন্য কী সুবিধা চাইলেন জামায়াত এমপি মারদিয়া মমতাজ

অভিনেত্রী বাঁধনের ওপর হামলার তীব্র নিন্দা মহিলা জামায়াতের

বাণিজ্যিক সংগঠনগুলোকে রাজনীতিমুক্ত রাখতে হবে: নেজামে ইসলাম পার্টি

ভাইভার নম্বর বাড়িয়ে স্বজনপ্রীতির সুযোগ তৈরি করছে সরকার: হাসনাত

শেখ হাসিনার মৃত্যু এই দেশে হবে না, কবরও হবে না: সারজিস

নেপালে বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে মামুনুল হকের সাক্ষাৎ

মিরাজ শেখের সন্ধানে সোচ্চার হতে বিভিন্ন দল-সংগঠনকে জেডিপির চিঠি

কৃষিমন্ত্রীর মায়ের মৃত্যুতে রাজনৈতিক মহলের শোক