হোম > রাজনীতি

জামায়াতের নারী নেত্রীদের ওপর বিএনপির হামলার প্রতিবাদ

স্টাফ রিপোর্টার

ঝিনাইদহের মহেশপুরে জামায়াতের নারী নেত্রীদের ওপর বিএনপির সন্ত্রাসীদের হামলার ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে দলটি।

সোমবার এক বিবৃতিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এ প্রতিবাদ জানান। এ ঘটনার অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করার জন্য সরকারের নিকট জোর দাবি জানান তিনি।

বিবৃতিতে গোলাম পরওয়ার বলেন, ঝিনাইদহের মহেশপুরে জামায়াতের নারী নেত্রীদের ওপর বিএনপির সন্ত্রাসীদের হামলার ন্যক্কারজনক ঘটনার আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। জামায়াতের নারী নেত্রীগণের ওপর বিএনপির সন্ত্রাসীদের এ ন্যক্কারজনক হামলার ঘটনা গত বছরের ৫ আগস্টের পূর্বের আওয়ামী ফ্যাসিবাদীদের সন্ত্রাসী তান্ডবকেও হার মানিয়েছে।

দেশবাসীর সদয় অবগতির জন্য গোলাম পরওয়ার উল্লেখ করেন যে, রোববার সকাল ১০টার দিকে মহেশপুর উপজেলা বাঁশবাড়িয়া ইউনিয়নের কুল্লোপাড়া গ্রামের খাইরুল ইসলামের বাড়িতে স্থানীয় নারীদের নিয়ে বিশ্ব নারী দিবসের আলোচনা সভা করছিল। এসময় ওই এলাকার বিএনপির সন্ত্রাসী আল আমিন, ঝুমুর, সাহেব, সোহেল ও আশরাফুল হাতুড়ি, কাঁচি ও বাঁশের লাঠি নিয়ে জামায়াতের মহিলা নেত্রী হাসিনা খাতুনসহ মহিলাদের ওপর হামলা করে এবং খারাপ ভাষায় তাদের গালিগালাজ করতে থাকে। তাদের গালিগালাজ করতে নিষেধ করলে তারা সালেহা বেগমকে বাঁশের লাঠি দিয়ে আঘাত করে। এছাড়া আসামীরা হাসিনা খাতুনকে খাইরুল ইসলামের বাড়ি থেকে ধাক্কা মারতে মারতে রাস্তার ওপর এনে বাম কানে দুইটি চড় মারে।

এছাড়া আল আমিন, সাহেব ও সোহেল হাসিনা খাতুনের শরীরের থাকা ওড়না টান দিয়ে শ্লীতাহানী ঘটায় এবং মাথা আলগা করে রাস্তার ওপর দাঁড় করিয়ে রাখে। এর কিছুক্ষণ পর তারা হুমকি-ধামকি দিয়ে ঘটনাস্থল থেকে চলে যায়।

‘সম্পত্তি হস্তান্তর বিল পাস হলে মা-বাবার মৃত্যুকামনা করবে সন্তানরা’

সরকার কোরআন-সুন্নাহবিরোধী আইন করলে কোনোভাবেই সমর্থন করবে না জমিয়ত

আসিফ মাহমুদকে যে কারণে ধন্যবাদ জানালেন মামুনুল হক

শহিদ ও আহতদের পরিবারের পাশে দাঁড়ানো আমাদের সবার নৈতিক দায়িত্ব

ইসিকে সরকারি প্রভাব ও হস্তক্ষেপমুক্ত স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে দেখতে চায় এনসিপি

আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান উদ্দেশ্যপ্রণোদিত: এনসিপি

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো সময়ক্ষেপণ মানা হবে না: ইসলামী আন্দোলন

দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার: মামুনুল হক

বিশেষায়িত শিশু শিক্ষালয় ‘ব্লু স্কাই’ পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান

জামায়াত প্রতিনিধি দলের সঙ্গে সুইস রাষ্ট্রদূতের বৈঠক