হোম > রাজনীতি

দ্বিতীয় দিনের মতো চলছে এনসিপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার

স্টাফ রিপোর্টার

ছবি: আমার দেশ

ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ কনভেনশন সেন্টারে দ্বিতীয় দিনের মতো চলছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার। ‘দেশ বদলাবে নতুন নেতৃত্বে’ এই স্লোগানকে সামনে রেখে চলছে দলটির এবারের নির্বাচনি কার্যক্রম।

দ্বিতীয় দিনে সোমবার (২৪ নভেম্বর) সকাল ৯টা থেকে সাক্ষাৎকার শুরু হয়েছে। শেষ হবে রাত ৯টায়।

এর আগে রোববার (২৩ নভেম্বর) সকাল ৯টায় প্রথম দিনের সাক্ষাৎকার গ্রহণ শুরু হয়।

এনসিপি সূত্রে জানা গেছে, সারা দেশের ১০টি বিভাগ থেকে আগত মনোনয়ন প্রত্যাশীরা বিভাগ অনুযায়ী পৃথক পৃথকভাবে সাক্ষাৎকারে অংশ নিচ্ছেন। পুরো কার্যক্রমজুড়ে দলীয় নেতাকর্মী ও সম্ভাব্য প্রার্থীদের উপস্থিতিতে কনভেনশন হল প্রাণবন্ত হয়ে উঠেছে।

এনসিপির নির্বাচনি মিডিয়া উপ-কমিটির প্রধান মাহবুব আলম জানান, রবিবার প্রথম দিনে ৩৯১ জন মনোনয়ন প্রত্যাশী সাক্ষাৎকারে অংশ নিয়েছেন। এর মধ্যে খুলনা বিভাগ থেকে ৩০ জন, রাজশাহী বিভাগের ৪২ জন, চট্টগ্রাম বিভাগের ৪২ জন, ঢাকা বিভাগের ৬৫ জন,

বরিশাল বিভাগের ৩১ জন, রংপুর বিভাগের ৪৩ জন, ফরিদপুর বিভাগের ৪১ জন, ময়মনসিংহ বিভাগের ৪০ জন, কুমিল্লা বিভাগের ৪৫ জন এবং সিলেট বিভাগের রয়েছেন ১২ জন।

এর আগে রবিবার মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার কার্যক্রম আনুমানিক উদ্বোধন করেন এনসিপি’র আহ্বায়ক নাহিদ ইসলাম। তখন তিনি জানান, এখন পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন এক হাজার ৪৮৪ জন।

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: হামিদুর রহমান আযাদ

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

দিল্লির ষড়যন্ত্র রুখে ডিসেম্বরে আ.লীগের পতন ঘটাতে হবে: রাশেদ প্রধান

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারো সঙ্গে আপস করা হবে না: ডা. শফিকুর রহমান

পালিয়ে গিয়েও দেশের মানুষকে কষ্ট দিচ্ছেন হাসিনা