হোম > রাজনীতি

আওয়ামী নাশকতা প্রতিরোধে রাজধানীতে জামায়াত-শিবিরের শোডাউন

স্টাফ রিপোর্টার

কথিত লকডাউনের নামে আওয়ামী ফ্যাসিবাদের নাশকতা, জ্বালাও-পোড়াও, সন্ত্রাস, নৈরাজ্যের প্রতিবাদে রাজধানীতে শক্ত অবস্থান নিয়ে শোডাউন করছে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির।

বৃহস্পতিবার সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় মিছিল করছে সংগঠনগুলো। সকাল সাড়ে সাতটার দিকে ঢাকা কলেজ এলাকা থেকে বিশাল মিছিল বের করে ইসলামী ছাত্রশিবির। এতে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, ডাকসুর ভিপি সাদিক কায়েম, জিএস এসএম ফরহাদসহ কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে গিয়ে সমাবেশে মিলিত হয়।

মিছিল শেষে রাজধানীর অন্তত ১৪টি গুরুত্বপূর্ণ স্থানে শিবিরের নেতাকর্মীদের অবস্থান কর্মসূচি পালন করবেন। এসব স্থান হলো—উত্তরা বিএনএস, খিলখেত, বসুন্ধরা গেট, গাবতলি, মিরপুর ১০, ধানমন্ডি ৩২, সায়েন্স ল্যাব, শাহবাগ, রামপুরা, মহাখালী, গুলিস্তান, বাহাদুর শাহ পার্ক, যাত্রাবাড়ী ও চিটাগাং রোড।

এছাড়াও দেশের প্রতিটি বিভাগীয় শহর, জেলা শহরসহ গুরুত্বপূর্ণ স্থানে ছাত্রশিবিরের সর্বস্তরের নেতাকর্মীরা অবস্থান কর্মসূচি পালন করবে বলে জানা গেছে।

এর আগে গতকাল বুধবার রাতেও রাজধানীসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল করেছে ছাত্রশিবির।

এদিকে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় ফ্যাসিস্ট আওয়ামী লীগের জ্বালাও-পোড়াও, সন্ত্রাস, নৈরাজ্যের প্রতিবাদে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে বিক্ষোভ সমবেশ অনুষ্ঠিত হয়। সেখান থেকে মিছিল বের করা হয়। এছাড়া রাজধানীর বিভিন্ন এলাকায় মিছিল ও সমাবেশ করবে জামায়াত।

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: হামিদুর রহমান আযাদ

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

দিল্লির ষড়যন্ত্র রুখে ডিসেম্বরে আ.লীগের পতন ঘটাতে হবে: রাশেদ প্রধান

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারো সঙ্গে আপস করা হবে না: ডা. শফিকুর রহমান

পালিয়ে গিয়েও দেশের মানুষকে কষ্ট দিচ্ছেন হাসিনা