হোম > রাজনীতি

শাপলা হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তির দাবি ছাত্র জমিয়তের

স্টাফ রিপোর্টার

ঢাকার শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনার তদন্তে স্বাধীন, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য তদন্ত কমিশন গঠন করে জড়িতদের চূড়ান্ত শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র জমিয়ত বাংলাদেশ।

মঙ্গলবার সন্ধ্যা ৭টায় রাজধানীতে ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি রিদওয়ান মাযহারীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন- ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সহসভাপতি নূর হোসাইন, সাধারণ সম্পাদক সাআদ বিন জাকির, সহ সাধারণ সম্পাদক মারুফ বিল্লাহ, সহ সাধারণ সম্পাদক হাসান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক ইনামুল হাসান নাইম, অর্থ সম্পাদক হোসাইন আহমাদ, প্রচার সম্পাদক আহমাদ আল গাজি, সদস্য সাইফ বিন জামাল প্রমুখ কেন্দ্রীয় দায়িত্বশীলবৃন্দ।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর পূর্বের সহ সভাপতি কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম, সাবেক ছাত্রনেতা মাহদি হাসান, বারিধারা ক্যাম্পাস শাখার সাধারণ সম্পাদক নাইমুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণ প্রচার সম্পাদক সাব্বির বিন জুয়েল, সালামবাগ ক্যাম্পাস শাখার সভাপতি মাহদি হাসান, মাযহারুল উলুম ক্যাম্পাস শাখার সাধারণ সম্পাদক মারুফ হোসাইন শাহেদ সহ ঢাকা মহানগর ও বিভিন্ন ইউনিটের দায়িত্বশীলবৃন্দ।

এএস

চাঁদাবাজির বিকল্প হিসেবে ‘পুনর্বাসন দানবক্স’ ও গণভিক্ষা কর্মসূচি ঘোষণা হাসনাত আবদুল্লাহর

অপরাধীদের আশ্রয় না দিয়ে হস্তান্তর করুন, ভারতকে দুদু

স্বরাষ্ট্রমন্ত্রীকে পদে রেখে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে না

জাপানে ইসলামিক সেন্টারের চেয়ারম্যানের সঙ্গে জামায়াত নেতা মুজিবুর রহমানের সাক্ষাৎ

মিরপুরে ক্ষতিগ্রস্ত স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শনে মহানগর জামায়াত সেক্রেটারি

সংবিধান সংশোধনের নামে নতুন গণভোট আয়োজন জাতির সাথে তামাশা: রাশেদ প্রধান

শহীদ সাইফুল্লাহ মাসুমের পিতার ইন্তেকালে জামায়াত নেতৃবৃন্দের শোক

বরিশালে কর্মজীবী মা-বাবা ও শিশুদের জন্য যাত্রা শুরু করল ‘ডে কেয়ার অ্যান্ড প্রি-স্কুল’

রাড্ডা সেন্টার ও স্টুডিওতে হামলার ঘটনায় বিএনপি বিব্রত, তবে জড়িত নয়: প্রিন্স

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রের ঘটনায় দ্রুত ব্যবস্থা না নিলে বুঝব ‘সবাই ভাগ পাবেন’