হোম > রাজনীতি

ধর্ষকের প্রকাশ্যে ফাঁসির দাবিতে মহিলা মজলিসের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার

নারী ও শিশু নির্যাতন বন্ধ এবং ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে বাংলাদেশ ইসলামী মহিলা মজলিসের উদ্যোগে ঢাকায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সোমবার বাংলাদেশ ইসলামী মহিলা মজলিসের উদ্যোগে সম্প্রতি মাগুরায় নির্মম পাশবিক নির্যাতনের শিকার আছিয়ার ধর্ষকদের প্রকাশ্যে ফাঁসির দাবি এবং নারী শিশু নির্যাতন বন্ধ ও ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকরের আহ্বানে বিক্ষোভ সমাবেশে এ দাবি জানানো হয়েছে।

সমাবেশে মহিলা মজলিসের কেন্দ্রীয় দপ্তর সম্পাদিকা সুরাইয়া খন্দকার সুমি বলেন, রাষ্ট্রীয়ভাবে এসব অন্যায়ের যথাযথ শাস্তির ব্যবস্থা থাকলে দেশে এই কঠিন পরিস্থিতির উদ্ভব হতো না। ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বিধান পাশ করতে হবে এবং তা কার্যকর করতে হবে। দেশে চূড়ান্ত শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে হলে শরিয়াহ আইন প্রয়োগ ব্যতীত সম্ভব নয়।

সুতরাং সমাজে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং অপরাধীদের নির্মূল করতে হলে অবশ্যই ইসলামী শরিয়াহ আইন কার্যকর করতে হবে।

সমাবেশে বাংলাদেশ ইসলামী ছাত্রী মজলিশ নেত্রী খন্দকার সাফা বিনতে সাইফ বলেন, আমরা আছিয়ার ধর্ষণকারীদের জনসম্মুখে মৃত্যুদণ্ড কার্যকর দেখতে চাই। ইতিপূর্বে র‌্যাব কর্মকর্তা আলেফ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক মেধাবী ছাত্রকে ক্রসফায়ারের ভয় দেখিয়ে তার স্ত্রীকে বারবার ধর্ষণ এবং নির্যাতনের ঘটনা ঘটে। এসব নরপশুদের জনসম্মুখে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। উপদেষ্টারা নারী, শিশু ও জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছেন।

উম্মে হাবিবা সুলতানা জুঁইয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরো উপস্থিত ছিলেন মহিলা মজলিশ নেত্রী শামসুন্নাহার শিরিন, মিসেস দিল আফরোজ, নাইমা আক্তার, তাহমিনা আক্তার প্রমুখ।

এমএস

অসুস্থ জামায়াত আমিরের কিছু পরীক্ষার পরামর্শ চিকিৎসকদের

নারী আসন নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার না করার আহ্বান জামায়াতের

বিএনপি ক্ষমতায় আসায় দ্রব্যমূল্য কমতে শুরু করেছে: বরকতউল্লা বুলু

শিবিরের জনশক্তিকে বৃহত্তর নেতৃত্বের যোগ্যতায় গড়ে তুলতে হবে

ভয়ের রাজত্ব কায়েম করার চেষ্টা করা হচ্ছে: আসিফ মাহমুদ

হঠাৎ অসুস্থ জামায়াত আমির

নতুন দায়িত্বে সারজিস আলম

আ.লীগের বিষয়ে জনগণকে সতর্ক থাকতে হবে: জামায়াত

পিলখানার ঘটনা ছিল সুপরিকল্পিত হত্যাকাণ্ড

রাষ্ট্রপতির আচরণ অগ্রহণযোগ্য: জামায়াত আমির