হোম > রাজনীতি

জমিয়তে উলামার মজলিসে আমেলার বৈঠক, শনিবার কাউন্সিল

স্টাফ রিপোর্টার

দেশের ঐতিহ্যবাহী ও প্রাচীন ইসলামি দল জমিয়তে উলামায়ে ইসলামের মজলিসে আমেলার বৈঠক শুরু হয়েছে।

শুক্রবার বাদ মাগরিব রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক শুরু হয়।

বৈঠকে সভাপতিত্ব করছেন দলটির সভাপতি আল্লামা শায়খ জিয়াউদ্দিন। শুরুতেই সভায় রিপোর্ট পেশ করেন মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফিন্দী।

জমিয়তের এই বৈঠকে সারাদেশ থেকে আসা মজলিসে আমেলার সদস্যরা অংশ নিয়েছেন। শনিবারের কাউন্সিল ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে এই বৈঠকে আলোচনা এবং সিদ্ধান্ত হবে বলে জানা গেছে।

এদিকে শনিবার সকাল ৯টায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে জমিয়তের কাউন্সিল অনুষ্ঠিত হবে। সেখানে দলের নেতৃত্ব বাছাই করা হবে। বর্তমান নেতৃত্বে কিছু পরিবর্তন আসতে পারে বলে আভাস পাওয়া গেছে। গুরুত্বপূর্ণ পদেও আসতে পারে রদবদল। মজলিসে আমেলার বৈঠকে এসব বিষয় সিদ্ধান্ত হবে।

জমিয়তের সবশেষ কাউন্সিল অনুষ্ঠিত হয় ২০২১ সালের ২৩ ডিসেম্বর। সেই কাউন্সিলে মাওলানা জিয়া উদ্দিনকে সভাপতি, মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীকে মহাসচিব ও মাওলানা উবায়দুল্লাহ ফারুককে সিনিয়র সহসভাপতি করে ১৮৯ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়।

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

গোপালগঞ্জ নিয়ে গোলাম পরওয়ারের প্রশ্ন, ‘এটি কি বাংলাদেশ রাষ্ট্রেরই একটি অংশ’

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন