হোম > রাজনীতি

৪ অক্টোবরের মধ্যে প্রার্থী তালিকা প্রাথমিক বাছাই করবে গণতন্ত্র মঞ্চ

স্টাফ রিপোর্টার

ত্রয়োদশ নির্বাচনে অংশগ্রহণের জন্য আগামী ৪ অক্টোবরের মধ্যে তাদের প্রাথমিক প্রার্থী তালিকা বাছাই করবে গনতন্ত্র মঞ্চ। শনিবার বিকালে রাজধানীতে সংগঠনটির পরিচালনা পরিষদের এক জরুরী বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়। সেগুনবাগিচায় নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ জরুরী সভায় সভাপতিত্ব করেন গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক ও ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলু।

ছয় দলের সমন্বয়ে গঠিত জোটটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে গণতন্ত্রের মঞ্চের অংশগ্রহণের বিষয়ে আলোচনা হয়। গণতন্ত্র মঞ্চের ছয়টি দল তাদের নিজেদের প্রার্থী তালিকা তৈরি করে ৪ অক্টোবর সভায় প্রাথমিক বাছাই পর্ব সম্পন্ন করবে।

এতে আরও বলা হয়, বৈঠকে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও জুলাই সনদ বাস্তবায়ন প্রসঙ্গে আলোচনা করেন নেতারা। তারা বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি যাতে কোনোভাবেই অস্থিতিশীল না হয়ে ওঠে এবং জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী যাতে সংস্কার বাস্তবায়ন করা যায় সে বিষয়ে রাজনৈতিক দলসমূহের ভিতরে অধিকতর ঐক্য প্রতিষ্ঠায় গুরুত্ব আরোপ করেন।

নেতৃবৃন্দ জানান, প্রথম পর্যায়ে এনসিপি, গণঅধিকার পরিষদ এবং এবি পার্টির সাথে আলোচনা করা হয়েছে। দ্বিতীয় পর্যায়ে বাম দল ও অন্যান্য ক্রিয়াশীল দলের সাথে আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছার ব্যাপারে উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।

নেতৃবৃন্দ বলেন, যখন আলাপ আলোচনার পথ খোলা আছে এবং নানান ধরনের রাজনৈতিক অবস্থানের ভিন্নতা সত্ত্বেও অনেকগুলো বিষয়ে ঐক্যমত্যে পৌছানো গেছে তখন আরো কিছু বিষয়ে ঐক্যমতে পৌঁছানো সম্ভব। এবং কোনো সংঘাতের দিকে দেশকে ঠেলে না দিয়ে বরং আলাপ আলোচনার ভেতর দিয়ে ঐক্য প্রতিষ্ঠার মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের সর্বজনগ্রাহ্য পথ তৈরি করা সম্ভব।

একটি শান্তিপূর্ণ গণতান্ত্রিক উত্তরণ এই মুহূর্তে জনগণের আকাঙ্ক্ষা। তাকে বাস্তবায়ন করাই রাজনৈতিক দলগুলোর লক্ষ্য হওয়া উচিত। এই লক্ষ্যে গণতন্ত্র মঞ্চ তার প্রচেষ্টা আরো জোরদার করবে।

গণতন্ত্র মঞ্চের সনাতন ধর্মালম্বীদের দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে বলেছে, তারা আগামী ২৯ সেপ্টেম্বর বিকাল ৩টায় ঢাকেশ্বরী মন্দিরে পূজামন্ডপ পরিদর্শনের মধ্য দিয়ে মন্ডপ পরিদর্শন শুরু করবে। এছাড়া সংগঠনটি দেশের বিভিন্ন স্থানে পূজামন্ডপেও পরিদর্শন করবে।

সভায় উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংগতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক এড. হাসনাত কাইযয়ুম, জেএসডির সিনিয়র সহ-সভাপতি তানিয়া রব, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, ভাসানী জনশক্তি পার্টির মহাসচিব ডক্টর আবু ইউসুফ সেলিম, জেএসডির সহ-সভাপতি সিরাজ মিয়া, নাগরিক ঐক্যের প্রেসিডিয়াম সদস্য মোফাখখরুল ইসলাম নবাব, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য মীর মোফাজ্জল হোসেন মোস্তাক, নাগরিক ঐক্যের সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার, রাষ্ট্র সংস্কার আন্দোলনের অর্থ সমন্বয়ক দিদার ভূঁইয়া। গণসংহতি আন্দোলনের সম্পাদক মন্ডলের সদস্য বাচ্চু ভূঁইয়া, রাষ্ট্র সংস্কার আন্দোলনের ভারপ্রাপ্ত সাংগঠনিক সমন্বয়ক মো. সোহেল।

সংসদের খারাপ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি

সংসদে আদর্শ বিরোধী দলের ভূমিকার প্রস্তুতি জামায়াত জোটের

মানুষের কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে : হাসনাত আবদুল্লাহ

বিতর্কিত পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে: সাইফুল হক

এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি

জীবনের বিনিময়ে হলেও জুলাই অভ্যুত্থান রক্ষা করা হবে

হাসনাতের বাসায় অভিযানের বিষয়ে যা জানা গেল

ইলেকশন ইঞ্জিনিয়ারিং ইস্যুতে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ

‘এনসিপির যাত্রা’ বইয়ের মোড়ক উন্মোচন

অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি