হোম > রাজনীতি

অন্তর্বর্তীকে তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় যেতে হবে

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের পর মির্জা ফখরুল

আতিকুর রহমান নগরী

অন্তর্বর্তীকালীন সরকারকে তত্ত্বাবধায়ক সরকারে রূপান্তরিত হওয়ার আহ্বান করেছেন বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে যমুনার সামনে এ কথা বলেন তিনি।

এসময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আজকের বৈঠকে আমরা আহ্বান করে আসছি অন্তর্বর্তীকালীন সরকারকে এখন থেকে কেয়ারটেকার (তত্ত্বাবধায়ক) সরকারের ভূমিকা পালন করতে হবে।

এক্ষেত্রে, প্রশাসনকে পুরোপুরিভাবে নিরপেক্ষ করতে হবে। যারা চিহ্নিত ফ্যাসিস্টের দোসর এখনো আছে তাদের সরিয়ে নিরপেক্ষ করতে হবে।

তিনি আরো বলেন জেলা প্রশাসনেও নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে। পুলিশের ক্ষেত্রে যাদের নতুন করে নিয়োগ দেওয়া হবে অথবা পদোন্নতি দেওয়া হবে সেক্ষেত্রে সম্পূর্ণ নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে।

বিচার বিভাগকে দলীয়করণমুক্ত করতে হবে। একই সাথে সরকারের মধ্যে যদি কোনো দলীয় লোক থেকে থাকেন তাহলে তাদের অপসারণ করার দাবি জানিয়ে আসছেন বলে জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তবে কোনো সুনির্দিষ্ট উপদেষ্টার কথা বলে আসছেন কি না এমন প্রশ্নের জবাবে কিছু বলেন নি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এর আগে সন্ধ্যা ৬টার পর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসে বিএনপির প্রতিনিধি দল। বিএনপি মহাসচিবের নেতৃত্বে প্রতিনিধি দলে আরও ছিলেন- দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমদ।

মেজর আক্তারুজ্জামান সম্পর্কে পিপির ‘অসম্মানজনক’ শব্দ চয়নে জামায়াতের নিন্দা

বিএনপি আমার সঙ্গে মুনাফেকি করেছে: জুনায়েদ আল হাবিব

ইস্কাটনে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিদর্শনে সাদিক কায়েম

আপনারা আখতারুজ্জামানকে নয়, মুক্তিযুদ্ধের ইতিহাসে হাতকড়া পরিয়েছেন: মাসুদ

জামায়াতে যোগ দেওয়ায় মেজর আখতারুজ্জামানকে টার্গেট করা হয়েছে: গোলাম পরওয়ার

বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিরসনসহ ১০ দফা প্রস্তাব জমিয়তের

দেশকে ভালো করতে ইমামতির মতো সমাজেরও দায়িত্ব নিতে হবে আলেমদের

আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন, সাজানো মামলা প্রত্যাহার করুন: জামায়াত আমির

দুর্গাপূজার নিরাপত্তায় এখনই প্রস্তুতি নিতে হবে: আসিফ মাহমুদ

মক্কা-মদিনায় হুতি বিদ্রোহীদের হামলার প্রতিবাদে আহলে হাদিসের মানববন্ধন