হোম > রাজনীতি

১৭ বছর আন্দোলন করেছি কি ইউপি নির্বাচনের জন্য

জনসভায় গয়েশ্বর রায়

স্টাফ রিপোর্টার, গাজীপুর

ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন নাকি স্থানীয় নির্বাচন হবে, এটা বিরাট প্রশ্ন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, ‘গত ১৭ বছর আমরা আন্দোলন করেছি কি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন করার জন্য?

আমরা আন্দোলন করেছি জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য। সেই নির্বাচন কি আমাদের আদায় করতে হবে, নাকি যারা ক্ষমতায় আছেন তারা স্বেচ্ছায় সেই নির্বাচন করবেন? এখন আর নির্বাচনের কথা শুনি না, সকাল-বিকাল শুধু সংস্কারের কথা শুনি।’

মঙ্গলবার গাজীপুরের রাজবাড়ী মাঠে জেলা বিএনপির উদ্যোগে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথ উওরণের জন্য নির্বাচনি রোডম্যাপ ঘোষণা, পতিত ফ্যাসিবাদের চক্রান্তের অপচেষ্টা মোকাবিলাসহ বিভিন্ন জনদাবিতে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর রায় বলেন, একাত্তরে নাকি জনযুদ্ধ হয়েছে, মুক্তিযুদ্ধ হয়নি। যারা একাত্তরের মুক্তিযুদ্ধকে স্বীকার করে না, তারা রাষ্ট্রদ্রোহী।

গাজীপুর জেলা বিএনপির সভাপতি একেএম ফজলুল হক মিলনের সভাপতিত্বে জনসভায় প্রধান বক্তা ছিলেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল। বিশেষ অতিথি ছিলেন হুমায়ুন কবির খান, নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু, মজিবুর রহমান, শাহ্ রিয়াজুল হান্নান এবং চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী।

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন

নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি নূরুন্নিসা সিদ্দীকা এমপির

সিটি মেয়র পদে জামায়াতকে সমর্থন, স্থানীয় নির্বাচনে অন্য পদে লড়বে জাগপা: রাশেদ প্রধান