হোম > রাজনীতি

শাহজাহানপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ ২

স্টাফ রিপোর্টার

রাজধানীর শাহজাহানপুর ঝিলপাড় এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অটোরিকশাচালক রবিন (২৪) ও লেগুনাচালক বিশাল (২৪) নামে দুই জন গুলিবিদ্ধ হয়েছেন।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাত সোয়া ১০টার দিকে এ ঘটনা ঘটে। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার ও মাদক ব্যবসা নিয়ে বিরোধ চলছিল। বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে শাহজাহানপুর ঝিলপাড় এলাকায় শান্ত নামের এক ব্যক্তির সঙ্গে রবিন ও বিশালের বাকবিতণ্ডা হয়। এর জেরে শান্ত তার সহযোগীদের নিয়ে তাদের ওপর গুলি চালায় বলে আহতদের বন্ধু শাহজাহান জানান।

আহত বিশালের বাসা মাদারটেক বাজার গলিতে। তার পেটের ডান পাশে গুলি লেগেছে। অপরদিকে রবিনের বাসা শাহজাহানপুরের বাগিচা এলাকায়। তার পেটের বাম পাশে গুলি লেগেছে।

শাহজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মহসিন তালুকদার বলেন, ‘দুই পক্ষই এলাকায় চিহ্নিত সন্ত্রাসী। তাদের বিরুদ্ধে পূর্বে মামলা রয়েছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘটনাটি ঘটতে পারে। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।’

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গুলিবিদ্ধ দুই জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে।’

সিটি মেয়র পদে জামায়াতকে সমর্থন, স্থানীয় নির্বাচনে অন্য পদে লড়বে জাগপা: রাশেদ প্রধান

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নাশকতা ঠেকাতে প্রশাসনের পাশাপাশি মাঠে থাকবে বিএনপি

সিলেট লংমার্চের প্রস্তুতি নিচ্ছে না ১১ দলীয় ঐক্য, বিকেলে জরুরি বৈঠক

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: হামিদুর রহমান আযাদ

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

দিল্লির ষড়যন্ত্র রুখে ডিসেম্বরে আ.লীগের পতন ঘটাতে হবে: রাশেদ প্রধান