হোম > রাজনীতি

পথসভায় জনসমুদ্র দেখে সারজিস-জারার উচ্ছ্বাস

আতিকুর রহমান নগরী

নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা সম্প্রতি সারা দেশে সভা-সমাবেশ শুরু করেছেন। জেলায় জেলায় গিয়ে মানুষের সঙ্গে কথা বলছেন দলটির কেন্দ্রীয় নেতারা। জনগণের প্রত্যাশার কথাও মনোযোগ দিয়ে শুনছেন তারা।

এসব সভা-সমাবেশে জনগণের উপস্থিতি দেখে এনসিপির (উত্তরাঞ্চল) মুখ্য সংগঠক সারজিস আলম ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

শনিবার নিজ নিজ ভেরিফায়েড ফেসবুক পেজে এ উচ্ছাস প্রকাশ করেন তারা।

পোস্টে সারজিস আলম বলেন—এ যেন ভালোবাসার জনসমুদ্র, অভ্যুত্থানের স্বপ্ন পূরণের তীব্র আকাঙ্ক্ষা, জয়পুরহাট আজ আমাদের অনেক বেশি ঋণী করল। আপনাদের স্বপ্নগুলোর সাথে আপোস না করার কমিটমেন্ট দিয়ে গেলাম।

এদিকে ডা. তাসনিম জারা বলেন—আশা সংক্রামক। দ্রুত এক থেকে অন্যের মধ্যে ছড়িয়ে পড়ে। মানুষ নতুন বাংলাদেশের আশা দেখছে। প্রতিদিন ভিড় বাড়ছেই। পথটা লম্বা, চ্যালেঞ্জ অনেক। কিন্তু মানুষ যখন জাগে, তখন ইতিহাস বদলায়।

এর আগে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে মাসব্যাপী পদযাত্রা কর্মসূচি ঘোষণা করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সেই মোতাবেক মঙ্গলবার (১ জুলাই) থেকে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ নামে এ কর্মসূচি শুরু করে। রংপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে এই কর্মসূচির যাত্রা শুরু করে এনসিপি।

এই লংমার্চ চাঁদাবাজ, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে: নাহিদ ইসলাম

জনগণের দাবি আদায়ে সরকার বাধা দিলে ৬ দফার লংমার্চ ১ দফায় পরিণত হবে

শাপলা চত্বরে ১১ দলের লংমার্চের উদ্বোধনী সমাবেশ শুরু

বেহেশতের ঠিকানা খুঁজতে বিরোধীদল লংমার্চ করবে: গয়েশ্বর

শাপলা চত্বর থেকে লংমার্চ শুরুর কারণ জানাল ১১ দলীয় ঐক্য

জামালপুরে হামলাকারীদের গ্রেপ্তার দাবি যুবশক্তির

শ্রমিকদের জন্য জরুরি মহার্ঘ ভাতা দাবি সাইফুল হকের

জাতীয় ছাত্রশক্তির প্রথম কাউন্সিল ১২ সেপ্টেম্বর

শাপলা চত্বরে লংমার্চের প্রস্তুতি পরিদর্শন জামায়াত নেতাদের

মেয়র নির্বাচনে মামুনুল হকের প্রার্থী হওয়ার বিষয়ে যা জানাল খেলাফত মজলিস