হোম > রাজনীতি

সন্ত্রাস, চাঁদাবাজি এবং মাদকের সাথে কোনো আপস নেই: মির্জা আব্বাস

স্টাফ রিপোর্টার

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, “মাদকসেবীর সংখ্যা বেড়েছে। আজকে খেলার মাঠ নেই, বিনোদনের জায়গা নেই, মুরব্বিদের সময় কাটানোর জন্য কোনো ক্লাব নেই। আওয়ামী লীগ খেলার মাঠসহ সব জায়গা দখলে নিয়ে দালান বানিয়ে ফেলেছে। আমি নির্বাচিত হলে এগুলো মুক্ত করব। ক্ষোভ থেকেও আমি এসব কথা বলছি। যেখানে আমি মাঠ ও বিনোদনের জায়গা রাখার ব্যবস্থা করেছিলাম, সেগুলোও দখল করে নিয়েছে আওয়ামী লীগ। আসল কারণ হলো—যারা এ এলাকার নন, তাদের তো এ এলাকার প্রতি কোনো মায়া থাকতে পারে না।”

তিনি আরও বলেন, “আমি ভোট পাওয়ার জন্য মিথ্যা আশ্বাস দিই না। অনেককে ভোটের পর খুঁজে পাওয়া যায় না। কিন্তু আমার সে সুযোগ নেই। আমি এ এলাকারই সন্তান।”

রোববার রাজধানীর মালিবাগ আবুজর গিফারী কলেজের কনফারেন্স রুমে ১২ নম্বর ওয়ার্ডের পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা এবং এলাকার মুরুব্বিদের সাথে মতবিনিময় ও বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, “আজকে ১৭ বছর পর এই কলেজে এলাম। আসার সময় দেখলাম—অনেক কিছুই লণ্ডভণ্ড করে দিয়েছে, শেষ করে দিয়েছে। বিভিন্ন স্থাপনা দখল হয়ে গেছে। এ এলাকায় আগে মাদক ছিল না। এখন মাদক সিন্ডিকেট অনেক বড়। তবুও তা নির্মূল করতে হবে। এতে এলাকাবাসী আমাকে সহযোগিতা করবেন। একজন মাদকসেবী শুধু পরিবারের নয়, সমাজেরও সমস্যা। আপনাদের যেকোনো সমস্যায় আমাকে কল দেবেন—কথা দিচ্ছি, সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেব। মনে রাখতে হবে, সন্ত্রাস, চাঁদাবাজি এবং মাদকের সঙ্গে কোনো আপোষ নেই।”

তিনি আরও বলেন, “ঢাকা মহানগরকে জলাবদ্ধতা থেকে মুক্ত করতে হলে খালগুলো দখলমুক্ত করতে হবে। বিভিন্ন জলাশয় এখন দখল হয়ে গেছে। ময়লা পানি বের হওয়ার পথ বন্ধ হয়ে গেছে। এগুলো মুক্ত করতে হবে।”

সাবেক কমিশনার সাজ্জাদ জহিরের সভাপতিত্বে এবং মহানগর দক্ষিণ বিএনপি নেতা ফজলে রুবায়েত পাপ্পুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ বক্তব্য রাখেন।

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: হামিদুর রহমান আযাদ

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

দিল্লির ষড়যন্ত্র রুখে ডিসেম্বরে আ.লীগের পতন ঘটাতে হবে: রাশেদ প্রধান

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারো সঙ্গে আপস করা হবে না: ডা. শফিকুর রহমান

পালিয়ে গিয়েও দেশের মানুষকে কষ্ট দিচ্ছেন হাসিনা