হোম > রাজনীতি

নির্বাচনে যুবকদের ঐতিহাসিক ভূমিকা পালন করতে হবে

স্টাফ রিপোর্টার

আগামী জাতীয় নির্বাচনে যুবকদের ঐতিহাসিক ভূমিকা পালন করার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এবং যুব ও ক্রীড়া বিভাগের আহবায়ক অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

তিনি মঙ্গলবার সকালে রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে দলের যুব ও ক্রীড়া বিভাগের কেন্দ্রীয় কমিটির বৈঠকে সভাপতির বক্তব্যে এ আহবান জানান।

বৈঠকে যুব ও ক্রীড়া বিভাগের কার্যক্রম নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয় এবং দেশের যুব সমাজকে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক ভূমিকা পালনের লক্ষ্যে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানানো হয়।

বৈঠকে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া, ডা. ফখরুদ্দিন মানিক, মুহাম্মাদ কামাল হোসাইন ও মাওলানা ইয়াছিন আরাফাত।

আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তর যুব বিভাগের সভাপতি ডা. মঈন উদ্দিন এবং সদস্য যথাক্রমে হাসানুল বান্না চপল, নাসির উদ্দিন সজল, খান হাবিব মোস্তফা ও মোহাম্মদ আরাফাত এবং ঢাকা দক্ষিণের সদস্য যথাক্রমে শাহীন আহমেদ খান, মোতাসিম বিল্লাহ ও আব্দুলাহ আল নোমান।

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: হামিদুর রহমান আযাদ

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

দিল্লির ষড়যন্ত্র রুখে ডিসেম্বরে আ.লীগের পতন ঘটাতে হবে: রাশেদ প্রধান

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারো সঙ্গে আপস করা হবে না: ডা. শফিকুর রহমান

পালিয়ে গিয়েও দেশের মানুষকে কষ্ট দিচ্ছেন হাসিনা