হোম > রাজনীতি

জামায়াত ক্ষমতায় গেলে নাগরিকরা সমানভাবে বিবেচিত হবে: ড. হেলাল উদ্দিন

স্টাফ রিপোর্টার

জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির ও ঢাকা ৮ আসনের প্রার্থী ড. হেলাল উদ্দিন বলেছেন, জামায়াত ক্ষমতায় গেলে দেশের নাগরিকরা কোন ধর্মের মানুষ তা যাচাই করা হবেনা। এখানে ধর্মের ভিত্তিতে কেউ ব্যবহার হবে না, নাগরিক হিসেবে সবাই সমানভাবে বিবেচিত হবে।

শনিবার সন্ধ্যায় রাজধানীর বেইলি রোডের গার্লস গাইড অ্যাসোসিয়েশন মিলনায়তনে রমনা থানা জামায়াত আয়োজিত নারী ভোটারদের নিয়ে নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইসলামী ব্যাংকের উদাহরণ দিয়ে তিনি বলেন, এ ব্যাংক শরীয়াহ অনুযায়ী পরিচালিত হলেও সব ধর্মের নাগরিকেরাই এর সেবা পেয়ে থাকে। সেখানে কে কোন ধর্মের বিবেচনা করা হয় না। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলেও সমানভাবে সবার নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে।

ড. হেলাল উদ্দিন আরো বলেন, নির্বাচিত হলে উন্নত বিশ্বের মতো সংসদে সিটি ম্যাজিস্ট্রেসি আইন বিল উত্থাপন করা হবে। যে আইনের মাধ্যমে এলাকায় আরো যত উন্নয়ন কাজ আছে সংসদ সদস্যদের মাধ্যমে সবগুলো একসঙ্গে নোট পাশ করা হবে। এতে করে রাষ্ট্রের ব্যয় কমবে, দুর্নীতি রোধ করা সম্ভব হবে। যদি দুর্নীতি বন্ধ করে সুশাসন প্রতিষ্ঠা করা যায় তাহলে পাঁচ বছর নয়, এক বছরে দেশ ঘুরে দাঁড়াবে ইনশাআল্লাহ।

রমনা থানা আমির মো. আতিকুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন মহানগরীর সহকারী প্রচার সম্পাদক ও ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী আবদুস সাত্তার সুমন। রমনা থানা অর্থ সম্পাদক আকবর হোসেনের পরিচালনায় রমনা থানার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতারা উপস্থিত ছিলেন। সমাবেশে স্থানীয় কয়েকশ নারী অংশগ্রহণ করেন।

শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক হস্তক্ষেপ বৃদ্ধির প্রতিবাদ এনসিপির

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে হবে: মির্জা ফখরুল

সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিলে সবাইকে সোচ্চার হতে হবে: নাহিদ

জয়নুল আবদিনকে সতর্ক করলো বিএনপি

জুলাই অভ্যুত্থানে বেনিফিশিয়ারি হয়ে সরকার গঠন করে এখন উল্টো পথে হাঁটছে: গোলাম পরওয়ার

আমরা জুলাই সংস্কারের পুরো প্যাকেজ বাস্তবায়ন চাই

স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়াবেন রাষ্ট্রপতি

স্বৈরাচারের দোসর রাষ্ট্রপতির সংসদে ভাষণ দেওয়ার অধিকার নেই

লাইভে এসে নিজ এলাকার কাজের হিসাব দিলেন এমপি হাসনাত

মানুষ দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত সুশাসন দেখতে চায়: আমির হামজা