হোম > রাজনীতি

জিয়াউর রহমানই স্বাধীনতার ঘোষক: সালাহউদ্দিন আহমেদ

স্টাফ রিপোর্টার

সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই বাংলাদেশের স্বাধীনতার ঘোষক। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের তিনি অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। যারা এই ইতিহাসকে বিকৃত করতে চেয়েছেন, তারাই বরং ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়েছেন।'

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল রাজধানীর কাজলা ছনটেক-এর দলীয় কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ঢাকা-৫ আসনের প্রধান সমন্বয়ক ইমরান আহমেদ রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য মো. জুম্মন চেয়ারম্যান, মো. মোফাজ্জল হোসেন ও আনোয়ার সরদার; ঢাকা-৫ নির্বাচনী কমিটির সদস্য সচিব সোহরাব আমির; ৪৮ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মিজান ভান্ডারী; এবং যাত্রাবাড়ী থানা যুবদলের সাবেক সভাপতি অধ্যাপক কাওছারুল হক।

সভাপতির বক্তব্যে ইমরান আহমেদ রাসেল বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া বিএনপি এদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করে। বাংলাদেশের গণমানুষের প্রাণপ্রিয় আপোসহীন নেত্রী বেগম খালেদা জিয়া সারাজীবন গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করেছেন। এ কারণে ফ্যাসিস্ট সরকার তাকে দীর্ঘদিন জেলখানায় বন্দি করে রেখেছিল।’

ভবিষ্যতে যেন আর কোনো ফ্যাসিবাদী শক্তির আগমন না ঘটে, সে জন্য তিনি বিএনপির নেতা-কর্মীদের সজাগ ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন

নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি নূরুন্নিসা সিদ্দীকা এমপির

সিটি মেয়র পদে জামায়াতকে সমর্থন, স্থানীয় নির্বাচনে অন্য পদে লড়বে জাগপা: রাশেদ প্রধান

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নাশকতা ঠেকাতে প্রশাসনের পাশাপাশি মাঠে থাকবে বিএনপি

সিলেট লংমার্চের প্রস্তুতি নিচ্ছে না ১১ দলীয় ঐক্য, বিকেলে জরুরি বৈঠক

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে