হোম > রাজনীতি

ভারতে বিমান দুর্ঘটনায় তারেক রহমানের সমবেদনা

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের আহমাদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনায় সমবেদনা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বাংলাদেশ সময় বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেয়া এক পোস্টে এ সমবেদনা জানান তিনি।

পোস্টে তারেক রহমান বলেন, ‘‘এটা হৃদয়বিদারক যে, বিভিন্ন দেশের ২৪২ জনকে বহনকারী লন্ডনগামী একটি বিমান ভারতে উড্ডয়নের কিছুক্ষণ পরেই বিধ্বস্ত হয়েছে। যারা তাদের প্রিয়জনদের হারিয়েছেন তাদের পরিবারের প্রতি আমি গভীর সমবেদনা জানাই। আসুন, আমরা সকলেই এই শোকের সময়ে তাদের পাশে দাঁড়াই এবং আমরা আন্তরিকভাবে তাদের জন্য প্রার্থনা করি।’’

এর আগে বৃহস্পতিবার দুপুরে ভারতের আহমাদাবাদের সর্দার বল্লব ভাই প্যাটেল বিমানবন্দর থেকে উড্ডয়নের এক মিনিটেরও কম সময়ের মধ্যে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটটি বিধ্বস্ত হয়। এতে ২৩০ জন যাত্রী এবং ১২ জন ক্রু ছিল। এর মধ্যে ১৬৯ ভারতীয়, ৫৩ জন যুক্তরাজ্য, একজন কানাডা ও সাত জন পর্তুগালের নাগরিক। আশঙ্কা করা হচ্ছে, বিমানে থাকা সবাই নিহত হয়েছেন। ইতোমধ্যে ২০৪ জনের লাশ উদ্ধার করার কথা জানিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ।

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

গোপালগঞ্জ নিয়ে গোলাম পরওয়ারের প্রশ্ন, ‘এটি কি বাংলাদেশ রাষ্ট্রেরই একটি অংশ’

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন