হোম > রাজনীতি

ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো তামাশা জাতি মানবে না

ঢাকা–৮ আসন কমিটির জরুরি সভায় নূরুল ইসলাম বুলবুল

স্টাফ রিপোর্টার

আগামী বছরের ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন সম্পন্ন করার দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল। তিনি বলেন, “এ নিয়ে কোনো তামাশা জাতি মেনে নেবে না।”

রোববার রাজধানীর পুরানা পল্টনে দলীয় কার্যালয়ে ঢাকা–৮ আসনের জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির জরুরি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নূরুল ইসলাম বুলবুল বলেন, “অন্তর্বর্তীকালীন সরকার ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন সম্পন্ন করার প্রতিশ্রুতি দিয়েছে। সেই অনুযায়ী নির্বাচন কমিশনকে নির্দেশনাও দেওয়া হয়েছে। কমিশন যথাসময়ে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। ডিসেম্বরের ১০ বা ১১ তারিখ নির্বাচনের তফসিল ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। কিন্তু একটি দল সংঘবদ্ধভাবে নির্বাচন ভণ্ডুলের চক্রান্ত করছে। কোনো চক্রান্তে নির্বাচনের রোডম্যাপ পরিবর্তন করা যাবে না। ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে জনগণ সজাগ ও সতর্ক রয়েছে।”

তিনি আরও বলেন, “প্রশাসনে দলীয়করণ বন্ধ, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণসহ গণমানুষের ৫ দফা দাবি মেনে নিয়ে ফেব্রুয়ারির প্রথমার্ধে ঘোষিত রোডম্যাপে জাতীয় নির্বাচন সম্পন্ন করার জন্য আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।”

সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি (ঢাকা–৮ আসন কমিটির পরিচালক) মুহাম্মদ শামছুর রহমান এবং পরিচালনা করেন আসন কমিটির সদস্য সচিব শাহীন আহমেদ খান।

এছাড়া উপস্থিত ছিলেন—ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির আব্দুস সবুর ফকির, নায়েবে আমির ও ঢাকা–৮ আসনের প্রার্থী অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, মহানগরীর কর্মপরিষদ সদস্য অধ্যাপক মোকাররম হোসাইন খান, মুহাম্মদ শরিফুল ইসলাম, এবং ঢাকা–৮ সংসদীয় এলাকার সাংগঠনিক সব থানা আমির, নায়েবে আমির, সেক্রেটারি ও সহকারী সেক্রেটারিরা।

সভাপতির বক্তব্যে মুহাম্মদ শামছুর রহমান বলেন, “ঢাকা–৮ আসনে জামায়াতের প্রতি জনগণের সমর্থন স্পষ্ট। দাঁড়িপাল্লা প্রতীকের প্রতি মানুষের ভালোবাসা দেখে একটি কুচক্রী মহল অপপ্রচার চালানোর চেষ্টা করছে। কোনো অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে জনগণের ভালোবাসা ও সমর্থন অর্জনের লক্ষ্যে দায়িত্বশীল ভূমিকা অব্যাহত রাখতে হবে।”

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: হামিদুর রহমান আযাদ

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

দিল্লির ষড়যন্ত্র রুখে ডিসেম্বরে আ.লীগের পতন ঘটাতে হবে: রাশেদ প্রধান

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারো সঙ্গে আপস করা হবে না: ডা. শফিকুর রহমান

পালিয়ে গিয়েও দেশের মানুষকে কষ্ট দিচ্ছেন হাসিনা