হোম > রাজনীতি

গণমাধ্যম এখনও আওয়ামী-ভারতীয় এজেন্টদের হাতে পরাধীন: শিশির

স্টাফ রিপোর্টার

ফ্যাসিবাদের দোসরদের হাত থেকে গণমাধ্যম এখনও ‘স্বাধীন’ হয়নি। আওয়ামী-ভারতীয় এজেন্টমুক্ত গণমাধ্যমের স্বপ্ন আমাদের এখনও অপূর্ণ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির।

শুক্রবার রাতে এক ফেসবুক পোস্টে শিশির এ ক্ষোভ প্রকাশ করেন। বৃহস্পতিবার এখন টেলিভিশনের এক উপস্থাপিকা লাইভে নাগরিক পার্টির নেতা সারজিস আলমকে শুয়োর বলে গালি দেওয়ায় তিনি এ ক্ষোভ প্রকাশ করেন।

জয়নাল আবেদীন শিশির বলেন, নাগরিক পার্টির শীর্ষ নেতা সারজিস আলমকে নিয়ে একটি টেলিভিশন চ্যানেলের এক উপস্থাপিকার আপত্তিকর মন্তব্যই প্রমাণ করে—দেশের গণমাধ্যমে কতটা গণঅভ্যুত্থানবিরোধী জনবল রয়েছে! আওয়ামী এজেন্টদের দৌরাত্ম্য কতটা গভীরে প্রোথিত, তা সহজেই অনুমেয়।

তবে ঘটনার পরপরই এখন টেলিভিশন ওই উপস্থাপিকাসহ সংশ্লিষ্ট তিনজনকে চাকরিচ্যুত করেছে বলে জানতে পেরেছি। এ সিদ্ধান্তকে সাধুবাদ জানাই।

‘একই সঙ্গে, পুরো গণমাধ্যমকে হাসিনার দোসরদের হাত থেকে মুক্ত করার জোরালো দাবি জানাচ্ছি। সরকার বাহাদুরের প্রতি আহ্বান—এবার ঘুম ভাঙান।

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

গোপালগঞ্জ নিয়ে গোলাম পরওয়ারের প্রশ্ন, ‘এটি কি বাংলাদেশ রাষ্ট্রেরই একটি অংশ’

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন