হোম > রাজনীতি

নিত্য পণ্যে ভ্যাট বসিয়ে ফ্যাসিস্টের রাস্তায় হাঁটছে সরকার: স্বপন

স্টাফ রিপোর্টার

জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেছেন, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের ওপর নতুন করে ভ্যাট বসিয়ে বর্তমান সরকার বিগত ফ্যাসিস্টদের দেখানো পথেই হাঁটছে।

রোববার সকালে রাজধানীর মিরপুরে সনি সিনেমা হলের সামনে জেএসডির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেএসডি ঢাকা মহানগর পশ্চিমের সাধারণ সম্পাদক মো. মোস্তফা কামালসহ জেএসডির নেতাকর্মীদের বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে হাজার হাজার মানুষ জীবন দিয়েছে কেবল সরকার বদলের জন্য নয়। সামগ্রিক রাজনীতি ও রাষ্ট্র কাঠামো পরিবর্তনের সম্ভাবনা তৈরি করেছে জুলাই গণঅভ্যুত্থান। কিন্তু আন্দোলনের অগ্রসৈনিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া, নিত্য পণ্যের দাম নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ দৃশ্যমান না হওয়া, জনগণের পকেট কাটতে ভ্যাট বসানো, আইনশৃঙ্খলা এখনও নিয়ন্ত্রণে না আসায় জনমনে অন্তর্বর্তী সরকার নিয়ে প্রশ্ন দেখা দেয়া অস্বাভাবিক নয়।

তিনি দাবি করেন, আগের রেখে যাওয়া ফ্যাসিস্ট ব্যবস্থা বহাল রেখে জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন সম্ভব নয়। সরকারকে আরও সতর্ক পদক্ষেপ নেয়ার পাশাপাশি জেএসডি নেতাদের বিরুদ্ধে দেয়া মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান তিনি।

এসময় দলের সিনিয়র সহ-সভাপতি তানিয়া রব বলেন, আমরা অতীতে ক্ষমতা পালাবদল দেখেছি, এবার ক্ষমতার রুপান্তর দেখতে চাই।

মহানগর পশ্চিমের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাইনুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ বেলায়েত হোসেন বেলাল, মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন মজুমদার সাজু, দপ্তর সম্পাদক কামরুল আহসান অপু ও বোরহান উদ্দিন চৌধুরী রোমান।

সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

ছাত্রদলের ১৭ বছরের আন্দোলনের বহিঃপ্রকাশ ঘটেছে জুলাই অভ্যুত্থানে: রিজভী

রফিকুল ইসলাম মিয়াকে দেখতে হাসপাতালে ডা. মনোয়ারুল কাদির

নারীদের নিরাপত্তা নিশ্চিতে মাদক নিয়ন্ত্রণ অপরিহার্য

মুদি দোকানে কর বসানো সরকারের ভুল সিদ্ধান্ত: ইসলামী আন্দোলন

মীমাংসিত ইস্যু নিয়ে জাতিকে বিভ্রান্ত করছে সরকারি দল: গোলাম পরওয়ার

১৮ বছর পর নতুন মহাসচিব, আমির পদে কেন পরিবর্তন হয়নি, ব্যাখ্যা দিলেন গাজী আতাউর

৩৬ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা খেলাফত মজলিসের

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ছাত্রদলের কর্মসূচি ঘোষণা

খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের সংসদীয় প্রতিনিধি দল

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে জামায়াতের মাসব্যাপী কর্মসূচি