হোম > রাজনীতি

মিলাদুন্নবী উপলক্ষে ওলামা দলের র‌্যালি, দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার

পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী উপলক্ষে রাজধানীতে সংক্ষিপ্ত সমাবেশ, বর্ণাঢ্য র‌্যালি ও দোয়া মাহফিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল। শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সংগঠনের আহ্বায়ক মাওলানা কাজী সেলিম রেজার সভাপতিত্বে আয়োজিত সমাবেশ শেষে র‌্যালিটি উদ্বোধন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। এতে ওলামা দলের সদস্য সচিব অ্যাডভোকেট মাওলানা আবুল হোসেন, যুগ্ম আহ্বায়ক মাওলানা আলমগীর হোসেন, মাওলানা দেলোয়ার হোসেন, সাবেক সদস্য সচিব মাওলানা নজরুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

বর্ণাঢ্য র‌্যালিটি দুপুর ১টা ৫৫ মিনিটে বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে শুরু হয়ে পুরানা পল্টন মোড়, বিজয় নগর, নাইটেঙ্গেল মোড় ঘুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে দোয়া মাহফিলের মাধ্যমে কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ হয়।

ছাত্রদলের নতুন কমিটিতে আলোচনায় যারা

ঢাকা-রংপুর লংমার্চে অংশগ্রহণের আহ্বান শ্রমিক কল্যাণ ফেডারেশনের

সাত দফা আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে

ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে জামায়াতের গণসংযোগ

মালয়েশিয়াসহ শ্রমবাজারের সব সিন্ডিকেট বন্ধ করতে হবে: জামায়াত আমির

এই লংমার্চ সরকার পতনের আন্দোলন নয়, জনগণের সমস্যা সমাধানের আন্দোলন

সংখ্যাগরিষ্ঠতার জোরে জনগণের ইচ্ছার বিরুদ্ধে না যেতে সরকারের প্রতি ১১ দলের আহ্বান

সরকারের পাশাপাশি বিরোধী দলের সহযোগিতা চায় বিজিএমইএ

ইসিতে সরকারের হস্তক্ষেপ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: গোলাম পরওয়ার

ঢাকা-রংপুর লংমার্চের পথসভাস্থল ভোগড়া বাইপাস পরিদর্শন