হোম > রাজনীতি

শিক্ষকদের আন্দোলনে আমরাও থাকবো: রাশেদ খাঁন

স্টাফ রিপোর্টার

ফাইল ছবি

আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকদের দাবির সাথে সংহতি প্রকাশ করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন। শনিবার দুপুর ১২.৪৫ টায় হাইকোর্টের সামনে শিক্ষকদের আন্দোলনে উপস্থিত হয়ে তিনি শিক্ষকদের দাবি মেনে নেওয়ার জন্য সরকারকে আহ্বান করেন।

এসময় রাশেদ খাঁন বলেন, শিক্ষকরা দুর্নীতি করেনা, অন্যায় করেনা। কিন্তু আমলাদের অনেকে দুর্নীতি করে। তারা গাড়ি পায়, বাসা পায়, শিক্ষকরা কি পায়? শিক্ষকদের বেতনভাড়া অবশ্যই বাড়াতে হবে। তাদের দাবি মূল বেতনের ২০% বাড়ি ভাড়া, ১৫০০ টাকা মেডিকেল ভাতা, কর্মচারীদের ৭৫% উৎসব ভাতা।

বর্তমানে জীবনযাপনের জন্য এটা কোন অযৌক্তিক দাবি নয়। তারা দীর্ঘদিন আন্দোলন করছে। কিন্তু সরকার তাদের দাবি মানছেনা। শিক্ষা উপদেষ্টা নিজেও একজন শিক্ষক, তিনি কেন শিক্ষকদের কষ্ট বুঝেন না? শিক্ষকরা এখানে স্লোগান দিচ্ছে, সি আর আবরার, আর নাই দরকার.. এটা তো আমাদের জন্য লজ্জার, তার জন্য লজ্জার।

শিক্ষকদের বলবো, আপনারা আন্দোলন চালিয়ে যান। আপনাদের দাবি আদায়ে যদি সচিবালয়, যমুনা ঘেরাও করা লাগে, আপনাদের সাথে আমরাও যাবো। আপনাদের দাবি আদায়ে কোন তালবাহানা সহ্য করা হবেনা। গণঅধিকার পরিষদ আপনাদের সাথে আছে, আমরা আপনাদের দাবির সাথে সংহতি প্রকাশ করছি।

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: হামিদুর রহমান আযাদ

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

দিল্লির ষড়যন্ত্র রুখে ডিসেম্বরে আ.লীগের পতন ঘটাতে হবে: রাশেদ প্রধান

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারো সঙ্গে আপস করা হবে না: ডা. শফিকুর রহমান

পালিয়ে গিয়েও দেশের মানুষকে কষ্ট দিচ্ছেন হাসিনা