হোম > রাজনীতি

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রীর ইন্তিকালে জামায়াত আমিরের শোক

স্টাফ রিপোর্টার

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী আবদুল্লাহ আহমাদ বাদাবীর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

বুধবার এক শোকবাণীতে তিনি বলেন, গত ১৪ এপ্রিল মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী আবদুল্লাহ আহমাদ বাদাবী স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে কুয়ালালামপুরের জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট-এ ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। তার ইন্তিকালে মালয়েশিয়ার রাজনৈতিক ইতিহাসের এক শান্তিপ্রিয় অধ্যায়ের অবসান হল। আমি তার ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি।

শোকবাণীতে তিনি আরো বলেন, ২০০৩ সালে প্রবীণ নেতা মাহাথির মোহাম্মদের পদত্যাগের পর আব্দুল্লাহ আহমাদ বাদাবী মালয়েশিয়ার পঞ্চম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। প্রধানমন্ত্রী হিসেবে আবদুল্লাহ দুর্নীতির বিরুদ্ধে অভিযান শুরু করেন এবং প্রযুক্তি ও অর্থনীতিনির্ভর মধ্যপন্থি ইসলামের পক্ষে অবস্থান নেন। ২০০৮ সালের সাধারণ নির্বাচনে তৎকালীন ক্ষমতাসীন বারিসান ন্যাশনাল জোট দেশের ইতিহাসে প্রথমবারের মতো সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা হারালে এর এক বছর পর ২০০৯ সালে তিনি প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান।

শোকবাণীতে জামায়াত আমির বলেন, আবদুল্লাহ একজন শান্তিপ্রিয় নেতা ছিলেন। তিনি মালয়েশিয়ার স্থিতিশীলতা ও উন্নয়নের জন্য বিরাট অবদান রেখে গিয়েছেন। আমি আমার নিজের এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে তার ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি। মহান আল্লাহ রাব্বুল আলামীন তার জীবনের সকল নেক আমল কবুল করে তাঁকে জান্নাতে উচ্চ মর্যাদা দান করুন। তাঁর পরিবার, আত্মীয়-স্বজন এবং শুভানুধ্যায়ী ও গুণগ্রাহীদের প্রতি আমি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি।

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

গোপালগঞ্জ নিয়ে গোলাম পরওয়ারের প্রশ্ন, ‘এটি কি বাংলাদেশ রাষ্ট্রেরই একটি অংশ’

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন