হোম > রাজনীতি

ইসরাইল ও ভারতের বিরুদ্ধে খেলাফত মজলিসের তীব্র প্রতিবাদ

বাংলাদেশি নাগরিক হত্যা

স্টাফ রিপোর্টার

গত ৮ মে ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিএসএফের গুলিতে দুইজন এবং ১১ মে লেবাননে ড্রোন হামলায় ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর হাতে দুই বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে খেলাফত মজলিস।

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, মধ্যপ্রাচ্যের বিষফোঁড়া হিসেবে পরিচিত দখলদার রাষ্ট্র ইসরাইল বিশ্বজুড়ে ক্রমাগত অস্থিতিশীলতা সৃষ্টি করে যাচ্ছে। তারা হাজার হাজার মানুষের ওপর হত্যা ও নিপীড়ন চালিয়ে যাচ্ছে। সম্প্রতি লেবাননে দুই প্রবাসী বাংলাদেশিকেও ড্রোন হামলা চালিয়ে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে। প্রবাসে থাকা সাধারণ শ্রমজীবী মানুষদেরও ইসরাইল শত্রু হিসেবে বিবেচনা করছে। আমরা ইসরাইলের এমন বর্বরতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একই সঙ্গে প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা আরো নিশ্চিত করতে বাংলাদেশ সরকারের কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানাই।

তারা আরো বলেন, গত ৮ মে ব্রাহ্মণবাড়িয়ায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ অন্যায়ভাবে দুই সাধারণ বাংলাদেশি নাগরিককে হত্যা করেছে। দীর্ঘদিন সীমান্ত হত্যা বন্ধ থাকলেও ভারত আবারও তা শুরু করে বাংলাদেশকে নতুন করে ভয় দেখাতে চায়। পুশইন, মাদক চোরাচালানসহ বিভিন্ন অবৈধ কর্মকাণ্ডের মাধ্যমে বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় ভারত অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়। আমরা ভারতের এমন অপ্রতিবেশীসুলভ আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। ভারতকে অবিলম্বে সীমান্ত হত্যা বন্ধ করতে হবে এবং সব হত্যাকাণ্ডের ক্ষতিপূরণ দিতে হবে। বাংলাদেশের সঙ্গে আধিপত্যবাদী নয়, বরং প্রকৃত প্রতিবেশীসুলভ আচরণ ও সম্পর্ক স্থাপনের আহ্বান জানাই।

এআরবি

শ্রমিকের নেতৃত্ব দিতে হলে আগে সেবক হতে হবে: আব্দুল হালিম

হাতিরঝিলে প্রভাতী সংঘের সদস্যদের সঙ্গে মতবিনিময়ে সেলিম উদ্দিন

জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এখন সময়ের দাবি

খামেনির জানাজায় অংশ নিতে ইরান পৌঁছেছেন স্পিকার ও ১১ দলীয় নেতারা

উন্নয়নে বৈষম্য করলে বাঘের গর্জন হবে: ডা. শফিকুর

নাগরিক সমস্যার দ্রুত সমাধানের নির্দেশনা জামায়াতের দুই এমপির

বাজেট–মুদ্রানীতির সাংঘর্ষিক অবস্থান অর্থনীতিকে গভীর সংকটে ফেলবে

বিএনপি মহাসচিবের সঙ্গে পদবঞ্চিত যুবদল নেতাদের সাক্ষাৎ

শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা

জুলাই বিপ্লবকে অবজ্ঞা করে এ কী বললেন এমপি নিলোফার!