হোম > রাজনীতি

নুরের ওপর হামলার প্রতিবাদে আজ সারাদেশে বিক্ষোভ

আতিকুর রহমান নগরী

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে আজ শনিবার সারাদেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে দলটি। একইসঙ্গে কেন্দ্রীয়ভাবে ঢাকায় বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়া হয়েছে।

গতকাল শুক্রবার রাতে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান এ কর্মসূচি ঘোষণা করেন।

তিনি বলেন, শনিবার দুপুর ১২টায় দেশের ৬৪ জেলায় দলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করবে। এছাড়া বিকেল ৩টায় ঢাকায় দলের কার্যালয়ের সামনে হামলার প্রতিবাদ ও বিচার দাবিতে বিক্ষোভ সমাবেশ হবে।

গতকাল রাত ৯টায় রাজধানীর বিজয়নগরে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর বর্বর হামলা চালিয়েছেন পুলিশ ও সেনাসদস্যরা। এতে দলটির অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। আহতদের মধ্যে নুরুল হক নুরের অবস্থা গুরুতর। তাকে উদ্ধার করে প্রথমে পার্শ্ববর্তী ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতাল নেওয়া হয়, পরে রাত ১১টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ওসিসিতে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আইসিইউতে রেফার করা হয়েছে।

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন

নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি নূরুন্নিসা সিদ্দীকা এমপির

সিটি মেয়র পদে জামায়াতকে সমর্থন, স্থানীয় নির্বাচনে অন্য পদে লড়বে জাগপা: রাশেদ প্রধান

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নাশকতা ঠেকাতে প্রশাসনের পাশাপাশি মাঠে থাকবে বিএনপি

সিলেট লংমার্চের প্রস্তুতি নিচ্ছে না ১১ দলীয় ঐক্য, বিকেলে জরুরি বৈঠক

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে