হোম > রাজনীতি

আ.লীগ অভদ্র, জামায়াত অসভ্য দল: মির্জা আব্বাস

স্টাফ রিপোর্টার

জামায়াতে ইসলামী আওয়ামী লীগের মতো অসভ্য দল বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বুধবার (৩ ডিসেম্বর) রাজধানীর সিদ্ধেশ্বরীতে মেডিক্যাল ক্যাম্প উদ্বোধনকালে এ মন্তব্য করেন তিনি।

জামায়াতের উদ্দেশে মির্জা আব্বাস বলেন, ‘একটা খারাপ কথা বলতে হয়, আসলে আপনাদের ওষুধ হলো আওয়ামী লীগ। কোনো ভদ্র লোকের সঙ্গে ওরা কাজ করতে পারবে না। আওয়ামী লীগ একটা অভদ্র দল, এরাও একটা অসভ্য দল।’

জামায়াতে ইসলামীকে ধর্ম বিকৃতকারী দল দাবি করে তিনি বলেন, এরা ধর্ম বিকৃতকারী একটা দল। এরা মওদুদবাদে বিশ্বাস করে। এরা ইসলামে বিশ্বাস করে না। এসব লোকের হাত থেকে দয়া করে বেঁচে থাকবেন।’

মির্জা আব্বাস আরো বলেন, ‘১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় যারা রাজাকার ও আলবদর হিসেবে পরিচিত ছিল, তারা তখন বাংলাদেশের জনগণ ও নারীদের পাকিস্তানি বাহিনীর হাতে তুলে দিয়েছিল। আজ তারাই আবার ভোট চাইছে এবং বড় বড় কথা বলছে। তারা কি এই বাংলাদেশ চেয়েছিল?

যারা বাংলাদেশ চায়নি তারাই এখন বাংলাদেশে ভোট চায় বলেও মন্তব্য করেন মির্জা আব্বাস।

বক্তব্যের সময় তিনি দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতায় সবার কাছে দোয়া চান।

প্রধানমন্ত্রীর কাছে চাঁদাবাজ ও দূর্নীতিবিরোধী কার্ড চান আসিফ মাহমুদ

মুহূর্তে ভাইরাল হাসনাত আবদুল্লাহর পোস্ট

চিকিৎসকের ওপর সহিংসতা মানে স্বাস্থ্যব্যবস্থার ওপর আঘাত: ডা. রফিক

রাষ্ট্রপতির মেরুদণ্ড হয় শক্ত নয় বাঁকা হয়ে গেছে: সংসদে জামায়াত এমপি

সাংবাদিকরা ভালো থাকলে দেশ, জাতি ও গণতন্ত্র ভালো থাকবে: দুলু

এনসিপির নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র নিতে ইসিকে নির্দেশ

বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরের সঙ্গে ইরানের হাইকমিশনারের সাক্ষাৎ

আমার দেশের রিপোর্টার ইমরানকে দেখতে হাসপাতালে জামায়াত নেতা

বিএনপি যখনই সুযোগ পেয়েছে মানুষের জন্য কাজ করেছে

বাংলাদেশে সোশ্যাল ডেমোক্রেসির বীজ বপন করেন শেরেবাংলা এ কে ফজলুল হক