হোম > রাজনীতি

খেলাফত মজলিসের আরও ৩ প্রার্থীর মনোনয়ন বৈধ

স্টাফ রিপোর্টার

আপিলের তৃতীয় দিনের শুনানিতে মঙ্গলবার বাংলাদেশ খেলাফত মজলিসের তিনজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন— সিরাজগঞ্জ-৩ আসনে মাওলানা আব্দুর রউফ, ফেনী-১ আসনে মাওলানা নাজমুল আলম এবং হবিগঞ্জ -২ আসনে মাওলানা নোমান আহমদ সাদীক।

এর আগে গত তিনের দিনের আপিলের শুনানিতে বাংলাদেশ খেলাফত মজলিসের আরও আটজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। এ নিয়ে আপিল শুনানিতে মোট ১১ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হলো।

বাংলাদেশ খেলাফত মজলিসের মোট ২২ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল। এর মধ্যে ১৭ জন প্রার্থী আপিল করেন।

মঙ্গলবার দলটির প্রচার সম্পাদক ও মিডিয়া সমন্বয়ক হাসান জুনাইদ এসব তথ্য জানিয়েছেন।

আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত

মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকীতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শ্রদ্ধা

লন্ডনে নাহিদের সংবর্ধনা অনুষ্ঠানে হামলায় জাস্টিস ফর জুলাই ইউকের নিন্দা

আওয়ামী নাশকতা ও নৈরাজ্যের জন্য বর্তমান সরকার দায়ী: নাহিদ ইসলাম

সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার

গণতন্ত্রের সুযোগ নিয়ে গণতন্ত্রবিরোধী সহিংসতা চালানোর অধিকার কারো নেই

দিল্লির পদতলে আত্মসমর্পণকারীদের এক বালতি পানিও দেয়নি ভারত: রিজভী

ভারতের ভোটার তালিকা থেকে লাখো মুসলিমের নাম বাদ দেওয়ায় শিবিরের উদ্বেগ

ইউআইটিএসের সার্ভার হ্যাক ও শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ ছাত্রশক্তির

বাংলাদেশে পুশ-ইন বন্ধ করার জন্য ভারত সরকারের প্রতি জোর দাবি ছাত্রশিবিরের