হোম > রাজনীতি

নির্বাচন ও গণভোটের তফসিল একটি ঐতিহাসিক মাইলফলক

আমার দেশকে সাইফুল হক

স্টাফ রিপোর্টার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়ে নির্বাচন ও গণভোটের এই তফসিলকে একটি ঐতিহাসিক মাইলফলক বলে মন্তব্য করেছেন গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক ও বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।

বৃহস্পতিবার সন্ধ্যায় তফসিল ঘোষণার পর প্রতিক্রিয়া জানতে চাইলে আমার দেশকে তিনি এ কথা বলেন।

সাইফুল হক আমার দেশকে বলেন, তফসিলকে স্বাগত জানাই। ১৭ বছর অপেক্ষার পর ঐতিহাসিক সেই নির্বাচন সামনে রেখে তফসিল ঘোষণা হলো। ছাত্র-জনতার জুলাই গণঅভ্যুত্থানের পর মানুষের বহুল প্রতীক্ষার নির্বাচন একটি মাইলফলক হিসেবে দেখছি। জুলাই গণঅভ্যুথানের জন-আকাঙ্ক্ষাকে বাস্তবায়নে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের সাথে গণভোটের তারিখ ঘোষণাও একটি ঐতিহাসিক মাইলফলক। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিলকে আমরা স্বাগত জানাই।

তবে নির্বাচন কমিশনের প্রতি সম্পূর্ণ আস্থার জায়গা পাওয়া যায়নি উল্লেখ করে তিনি বলেন, নির্বাচন কমিশন জননিরাপত্তা ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে কি-না সেটি নিয়ে শঙ্কা রয়েছে। রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীদের মাঝে হওয়া সংঘর্ষও তার কাছে শঙ্কার অন্যতম কারণ।

এ সময় পুলিশ এখনও পেশাদারিত্বে ফিরতে পারেননি মন্তব্য করে তিনি বলেন, যত কিছুই হোক এরপরও আমরা মনে করি, রাজনৈতিক দল, সরকার ও জনগণ সবাই মিলে একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন এবং গণভোট আয়োজন করব। যার মাধ্যমে বাংলাদেশ প্রকৃত গণতান্ত্রিক দেশে পরিণত হবে।

চ্যালেঞ্জ, ষড়যন্ত্র মোকাবিলা করেই দেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে

মেধা-নৈতিকতার সমন্বয়ে দুর্নীতিমুক্ত কল্যাণরাষ্ট্র গড়ার আহ্বান

জনগণের ভোটাধিকার ও মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দেয় বিএনপি: রিজভী

১১ দলের লংমার্চে বাধা দিলে সরকারের প্রতি জনঅনাস্থা বাড়বে

আইনশৃঙ্খলার অবনতি, আন্দোলনের হুঁশিয়ারি জাতীয় নারী শক্তির

জনকল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করছে বিএনপি সরকার: তারেক রহমান

স্বর্ণালংকার ছিনতাই: বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক বহিষ্কার

মক্কা চুক্তিতে সরকারের আগ্রহকে ইতিবাচক দেখছেন আসিফ মাহমুদ

জ্বালানি সংকট নিয়ে সরকারের প্ল্যান জনগণের সামনে পরিষ্কার করুন: মাহমুদুর রহমান মান্না

‘প্রধানমন্ত্রী আমাকে বললেন, আপনিও তো প্রধানমন্ত্রী’