হোম > রাজনীতি

নিখোঁজ জুলাই যোদ্ধা মামুনুর রশীদের পরিবারের পাশে বিএনপি

স্টাফ রিপোর্টার

নিখোঁজ জুলাই যোদ্ধা ও তুরাগ থানা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক মাওলানা মামুনুর রশীদের পরিবারের পাশে বিএনপি রয়েছে বলে জানিয়েছেন দলটির ঢাকা মহানগর উত্তর শাখার সদস্য সচিব মো. মোস্তফা জামান।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর উত্তরায় মামুনুর রশীদের পরিবারের সাথে দেখা করে তার পরিবারকে আশ্বস্ত করেন তিনি।

এ সময় ডিবি প্রধানকে ফোন দিয়ে কথা বলেন মোস্তফা জামান। ঘটনার সত্যতা ও দ্রুত সময়ে মামুনুর রশীদকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার ব্যাপারে সহযোগিতা চান। এক‌ই সময় মামুনুরের ছবি এবং মামুনুর যেখান থেকে নিখোঁজ হন, সেখানকার সিসিটিভি ফুটেজ দলীয় নেতাকর্মীদের বিভিন্ন গ্রুপে দিয়ে খোঁজখবর নেয়ার নির্দেশ দেন।

মামুনুর রশীদের পরিবারের অভিযোগ, নিখোঁজ হওয়ার দুদিন আগ থেকে হোয়াটসঅ্যাপে নানা ধরনের হুমকি ও গুম করার বার্তা দিচ্ছিল কয়েকজন। তারপরই মামুন নিখোঁজ হয়ে যায়। এ ছাড়া মামুনের পরিবারকেও ফোন দিয়ে হুমকি দেয়ার চেষ্টা করছে বলে মাওলানা মামুনুর রশীদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ জানানো হয়।

এ সময় সবকিছু শুনে ঢাকা মহানগর উত্তর বিএনপির এই সদস্য সচিব বলেন, স্বৈরাচার আওয়ামী লীগের সময় এমনটা হতো কিন্তু বর্তমানে এই ধরনের ঘটনা আমরা কেউ মেনে নেব না। দ্রুত সময়ে মাওলানা মামুনুর রশীদ ফিরে না আসলে আমরা এর শেষ দেখে নেব। আপনারা কেউ চিন্তা করবেন না, বিএনপি আপনাদের পাশে আছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সে দায়িত্ব থেকে এখানে এসেছি। আপনারা দেখেছেন- আমি তুরাগ থানার ওসি এবং ডিবি প্রধানের সাথে কথা বলেছি। তারা এই বিষয়ে কাজ করছে। এ ছাড়া আমি আমার দলের নেতাকর্মীদের বিভিন্ন গ্রুপে তার ছবি এবং খোঁজখবর নেয়ার জন্য নির্দেশনা দিয়েছি। আশা করি, অচিরেই আমরা তার খোঁজ পেয়ে যাব।

এ সময় মাওলানা মামুনুর রশিদের বৃদ্ধ বাবা, তার স্ত্রী ও সন্তান উপস্থিত ছিলেন।

মামুনুর রশিদ নিখোঁজ হওয়ার চার দিন পার হলেও এখনো তার কোনো সন্ধান মেলেনি। এ বিষয়ে গত ২২ সেপ্টেম্বর তুরাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন মাওলানা মামুনের স্ত্রী খাদিজা বেগম।

চট্টগ্রামে হামলার ঘটনায় শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ ঢাবিতে

চট্টগ্রামে শিবির কর্মীদের ওপর নৃশংস হামলায় জামায়াতের নিন্দা

চট্টগ্রাম সিটি কলেজে হামলায় জড়িত ছাত্রদল নেতাদের বিচার দাবি শিবিরের

স্পেনের প্রবাসীদের পাসপোর্ট ও পুলিশ ক্লিয়ারেন্সে হয়রানি বন্ধের দাবি

বিরোধীদলীয় নেতার সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মে দিবস উপলক্ষে শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মসূচি ঘোষণা

দুমাসের মধ্যে জনগণকে রাজপথে নামতে বাধ্য করছে সরকার

সংসদে জাতির প্রত্যাশা পূরণে কাজ করবেন ১১ দলের নারী সদস্যরা

রাজনৈতিক কমিটমেন্ট ঠিক রেখেছে জামায়াত: মাহমুদা মিতু

এনসিপির যুবশক্তিতে যোগ দিলেন খ্রিষ্টান অ্যাসোসিয়েশনের ৪ সদস্য