হোম > রাজনীতি

মেধার ভিত্তিতে এ দেশকে গড়তে চাই: তারেক রহমান

জেলা প্রতিনিধি, পিরোজপুর

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিভিন্ন দলের বিভিন্ন আদর্শ আছে, তারা তাদের আদর্শের কথা বলবেন। কিন্তু আমরা ঝগড়া-ফ্যাসাদ থেকে সরে এসে মেধার ভিত্তিতে এ জাতি তথা এ দেশকে গড়তে চাই।

সোমবার সন্ধ্যা ৬টায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি পিরোজপুর সদরের টোনা গ্রামে প্রবীণ বিএনপি নেতা মোতালেব আকনের বাড়িতে আয়োজিত এক সাক্ষাৎ অনুষ্ঠানে এ কথা বলেন। মোতালেব আকন আওয়ামী সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে পঙ্গুত্ব বরণ করেছেন।

বিএনপির মানবিক সংগঠন ‘আমরা বিএনপি পরিবার’-এর কেন্দ্রীয় আহ্বায়ক, বিশিষ্ট সাংবাদিক আতিকুর রহমান রুম্মনের সভাপতিত্বে আয়োজিত ভার্চুয়াল সাক্ষাৎ অনুষ্ঠানে তিনি আরও বলেন, এ দেশের তরুণ ও নারী সমাজ যাতে উপার্জনক্ষম হয়ে খেয়ে-পরে বেঁচে থাকতে পারে, সেই লক্ষ্যে আমাদের দল বিএনপি কাজ করবে।

তারেক রহমান বলেন, “অনেক আন্দোলন হয়েছে, আমরা আমাদের মৌলিক অধিকার আদায়ে অনেক সংগ্রাম করেছি। সেই সংগ্রামে আমাদেরকে অনেক রক্ত ও প্রাণ দিতে হয়েছে। আমরা আর প্রাণ দিতে চাই না, আমরা আর রক্ত ঝরাতে চাই না। এখন আমরা আমাদের সমস্যাগুলো চিহ্নিত করে, যাতে একটু একটু করে তার সমাধান করতে পারি, আমাদেরকে সেই পরিকল্পনা গ্রহণ করতে হবে। আর এটিই হবে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি।”

অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ তার সংক্ষিপ্ত বক্তব্যে ছাত্রদল থেকে শুরু করে বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে বলেন, আমাদের সকল পর্যায়ের নেতৃবৃন্দকে চরিত্র গঠন করতে হবে।

জামায়াতকে উদ্দেশ করে তিনি বলেন, “একটি দল আমাদেরকে নানাভাবে সমালোচনা করছে। কিন্তু দেশনায়ক তারেক রহমান কোনো দলের বা ব্যক্তির সমালোচনা করেন না।”

দেশের চিকিৎসা ব্যবস্থার উল্লেখ করে তিনি বলেন, দেশের ৪০ শতাংশ রোগী সরকারি হাসপাতালের মেঝেতে শুয়ে চিকিৎসা নিচ্ছেন। বিএনপি ক্ষমতায় গেলে দেশের মানুষকে মেঝেতে শুয়ে চিকিৎসা নিতে হবে না।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন আমরা বিএনপি পরিবারের সদস্য সচিব প্রকৌশলী মোস্তাফিজুর রহমান সেলিম, পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান, কেন্দ্রীয় বিএনপির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন, সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত, যুগ্ম আহ্বায়ক এলিজা জামান, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক হাফিজ আল আসাদ সাঈদ খান প্রমুখ।

প্রসঙ্গত, ২০১৪ সালে আওয়ামী সন্ত্রাসীদের হামলার শিকার পিরোজপুর জেলা বিএনপির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও প্রবীণ নেতা মোতালেব আকন দীর্ঘদিন ধরে তারেক রহমানের সঙ্গে সরাসরি দেখা করার ইচ্ছা প্রকাশ করে আসছিলেন। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে এ বিষয়ে একটি প্রতিবেদন প্রচারিত হলে তা তারেক রহমানের দৃষ্টিগোচর হয়। তখন তিনি ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুম্মনকে মোতালেব আকনের সঙ্গে যোগাযোগ করে ওই অনুষ্ঠান আয়োজনের ব্যবস্থা করতে বলেন।

অনুষ্ঠানে উপস্থিত রিজভী আহমেদ মোতালেব আকনের হাতে তারেক রহমানের পক্ষে শুভেচ্ছা উপহার তুলে দেন ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর বক্তব্যে আইনগত অসঙ্গতি রয়েছে: শিশির মনির

বাংলা নববর্ষ উপলক্ষে বিরোধীদলীয় নেতার শুভেচ্ছা

আন্দোলন শুরু হয়ে গেছে: জামায়াত আমির

বর্তমান সরকারকে শেখ হাসিনার ভূতে ধরেছে: মামুনুল হক

শরীয়তপুরে আইনজীবীকে মারধরকারীদের গ্রেফতার দাবি

সৃষ্ট সংকটের পরিণতি বিএনপি সরকারকে ভোগ করতে হবে

জুলাইয়ের বিপক্ষে অবস্থান নিয়ে সরকার পার পাবে না

জামায়াত জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে

এ্যানির ধাক্কা খেয়ে যা বললেন সাবেক এমপি মাসুদ

জামায়াত জনগণকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষায় বদ্ধপরিকর