হোম > রাজনীতি

যে ৩ আসনের একটিতে নির্বাচন করতে পারেন মামুনুল হক

আতিকুর রহমান নগরী

আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ইতোমধ্যে নির্বাচনি প্রস্তুতি নিতে শুরু করেছে রাজনৈতিক দলগুলো। বাংলাদেশ জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ বেশ কয়েকটি দল তাদের প্রার্থীদের মনোনয়নও দিয়েছে। প্রার্থীরা নিজেদের প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন।

এদিকে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ও হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক আগামীতে নির্বাচন করবেন কিনা অথবা করলে কোন আসন থেকে নির্বাচনে অংশ নেবেন সে প্রসঙ্গে আমার দেশ অনলাইনকে তিনি বলেন, ‘নির্বাচন করব কিংবা ৩ আসনে নির্বাচন করব- বিষয়টা এমন না। যদি পরিস্থিতি অনুযায়ী দলের পক্ষ থেকে নির্বাচনের সিদ্ধান্ত হয়, সেক্ষেত্রে সম্ভাব্য তিনটি আসন আছে, এর মধ্য থেকে যেকোনো একটিতে নির্বাচন করব ইনশাল্লাহ।’

জানা গেছে, প্রথমত, তার বর্তমান কর্মস্থল ঢাকার মোহাম্মদপুর থেকেই নির্বাচন করাটাকে বেশি গুরুত্ব দিচ্ছেন তিনি। এছাড়া আরো দুটি আসনের কথা ভাবছেন তিনি। সে দুটো হলো তার জন্মস্থান লালবাগ এবং বাগেরহাট-১ আসন। বাগেরহাটের ঐ আসনে তার নানার বাড়ি। যেখানে তার পারিবারিক কিছু ঐতিহ্য রয়েছে। তার বাবার সেখানে অবদান ও কার্যক্রম রয়েছে। তার নানার যেখানে রাজনৈতিক অতীত ও ইতিহাস রয়েছে।

এদিকে মোহাম্মদপুরে (ঢাকা-১৩ আসন) বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমর্থিত প্রার্থী হচ্ছেন, দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য প্রার্থী মোবারক হোসাইন।

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: হামিদুর রহমান আযাদ

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

দিল্লির ষড়যন্ত্র রুখে ডিসেম্বরে আ.লীগের পতন ঘটাতে হবে: রাশেদ প্রধান

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারো সঙ্গে আপস করা হবে না: ডা. শফিকুর রহমান

পালিয়ে গিয়েও দেশের মানুষকে কষ্ট দিচ্ছেন হাসিনা