হোম > রাজনীতি

চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে চলছে বিএনপির আলোচনা সভা

স্টাফ রিপোর্টার

রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আজ ‘গণঅভ্যুত্থান ২০২৪: জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা’ শীর্ষক বিএনপির আলোচনা সভা শুরু হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টায় এই সভা শুরু হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন জাতীয়তাবাদী ওলামা দলের সদস্য সচিব আবুল হোসেন। এরপর শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন এবং জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে মূল আয়োজন শুরু হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে ফিরোজা থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে কর্মসূচি উদ্বোধন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভাপতিত্ব করছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

জানা গেছে, আন্দোলনে নিহত ও আহতদের পরিবারগুলোর জন্য সম্মানসূচক আসনের ব্যবস্থা রাখা হয়েছে। ভবিষ্যতে ক্ষমতায় এলে এসব পরিবারকে ‘বিশেষ সুবিধা’ দেয়ার পরিকল্পনা রয়েছে।

অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ, জাহিদ হোসেনসহ কেন্দ্রীয় ও মহানগর নেতারা উপস্থিত আছেন।

চীনে কয়লাখনি বিস্ফোরণে বহু হতাহতের ঘটনায় জামায়াতের শোক

রামিসা হত্যাকারীর ফাঁসি জনসম্মুখে কার্যকর করতে হবে: লেবার পার্টি

স্থানীয় সরকার প্রতিমন্ত্রীকে আসিফ মাহমুদের চ্যালেঞ্জ

নারী-শিশু নির্যাতন ও হত্যার ধারাবাহিক ঘটনা জাতিকে আতঙ্কিত করছে

রামিসা হত্যার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে: প্রধানমন্ত্রী

নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যে শালীনতা খুঁজে পাই না : পানিসম্পদমন্ত্রী

রামিসা হত্যা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উদ্বেগ প্রকাশ

ঢাকা মহানগর জাগপা ছাত্রকাফেলার আংশিক কমিটি ঘোষণা

এটাই এনসিপির মূল বসন্ত: হাসনাত আবদুল্লাহ

ইসলামী ব্যাংক নিয়ে চলছে বহুবিধ ষড়যন্ত্র: গোলাম পরওয়ার