হোম > রাজনীতি

খায়রুল হকের উদাহরণ টেনে বিচারকদের সাবধান করলেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন

স্টাফ রিপোর্টার

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, বিচারপতিরা যদি অবিচার করেন, পক্ষপাতমূলক বিচার করেন, ভবিষ্যতে তাদের কিন্তু খায়রুল হকের মত বিচার হওয়ার সম্ভাবনা আছে। শুধু উচ্চ আদালত নয় নিম্ন আদালতের বিচারকদের ক্ষেত্রেও তাই।

বৃহস্পতিবার বিচারপতি খায়রুল হক গ্রেফতারের পর আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ব্যারিস্টার খোকন বলেন, তিনি সেই সাবেক প্রধান বিচারপতি যার কারণে দেশের মানুষ বছরের পর বছর তদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। তার বেশ কয়েকটি সিদ্ধান্ত, রায়, পদক্ষেপ বাংলাদেশের গণতন্ত্র বিচার বিভাগের স্বাধীনতা, রাষ্ট্রীয় কাঠামোর জন্য সবচেয়ে ক্ষতিকর প্রমাণিত। খায়রুল হক তত্ত্বাবদায়ক সরকার ব্যবস্থা বাতিল করে সংঘাতের সৃষ্টি করেছিল। জাতিকে একটি কঠিন রাজনৈতিক সঙ্কটে ফেলেছিল। মৌলিক অধিকার বিনষ্ট করেছিল।

ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন আরো বলেন, তত্ত্বাবধায়ক নিয়ে খায়রুল হকের রায় বিচার বিভাগের সঙ্গে প্রতারণা, সংবিধানের সঙ্গে প্রতারণা। বিচারপতিরা পক্ষপাতদুষ্ট হলে কি হয়, আজ তার গ্রেপ্তার হওয়া এটাই প্রমাণ করে। খায়রুল হক ন্যায়পরায়ণ, পক্ষপাতহীন ছিলেন না। তিনি ছিলেন ব্যক্তিত্বহীন, রাজনৈতিক অনুগত। তার রায় ছিল জনগণের বিরুদ্ধে। তিনি কতটা নির্লজ্জ ছিলেন। তার প্রমাণ হচ্ছে বিচার বিভাগের প্রধান থেকে অবসরে যাওয়ার পর আইন কমিশনের চেয়ারম্যান হয়েছিলেন। তিনি বিচার বিভাগের মর্যাদার কথা চিন্তা করেননি। তার উদ্দেশ্য ছিল আওয়ামী লীগের সঙ্গে থাকা। গত ১৫-১৬ বছরে বাংলাদেশে যে হত্যা, গুম, গ্রেফতার হয়েছে, এর জন্য সাবেক বিচারপতি খায়রুল হকই দায়ী। জনগণ এবং আইনজীবীরা তার যেন সুষ্ঠু বিচার হয়, তার যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয় সেই দাবি জানাচ্ছি।

গোপালগঞ্জ নিয়ে গোলাম পরওয়ারের প্রশ্ন, ‘এটি কি বাংলাদেশ রাষ্ট্রেরই একটি অংশ’

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন

নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি নূরুন্নিসা সিদ্দীকা এমপির