হোম > রাজনীতি

যে কারণে তারেক রহমান পৌঁছানোর পূর্বেই স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন

আতিকুর রহমান নগরী

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত শেষে সাভারের জাতীয় স্মৃতিসৌধের পথে রয়েছেন। বর্তমানে তাকে বহনকারী গাড়িটি গাবতলী সড়কে রয়েছে।

তবে সূর্যাস্তের আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাতীয় স্মৃতিসৌধে পৌঁছাতে না পারায় তার পক্ষ থেকে দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খানের নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সিনিয়র নেতারা।

শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় বিএনপির মিডিয়া সেল জানায়, মহান জাতীয় স্মৃতিসৌধ বেদীতে নিয়ম অনুযায়ী সূর্যাস্তের আগে পৌঁছানোর সম্ভব না হওয়ায় বিকাল ৫টা ৬ মিনিটে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য গয়েশ্বর রায়, ডক্টর আব্দুল মঈন খান, বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা কাউন্সিল সদস্য আমানউল্লাহ আমান ও লুৎফুজ্জামান বাবর।

এছাড়াও ঢাকা জেলা বিএনপি সভাপতি খন্দকার আবু আশফাক, অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, ডা. দেওয়ানা মোহাম্মদ সালাউদ্দিন, তমিজউদদীন, ইয়াসিন ফেরদৌস মুরাদ, আইয়ুব খান, মেজর জেনারেল অব. ফজলে এলাহী আকবর ও মিডিয়া সেল সদস্য শায়রুল কবির খান উপস্থিত ছিলেন।

শুক্রবার এনসিপিতে যোগ দিচ্ছেন ইসহাক সরকার, পদ ছাড়ছেন আলাউদ্দীন মোহাম্মদ

এনসিপিতে যোগ দিচ্ছেন বহিষ্কৃত বিএনপি নেতা ইসহাক, শেরেবাংলার নাতনি ফ্লোরা

ঢাকায় সমাবেশ করবে বিএনপি, প্রধান অতিথি তারেক রহমান

ছাত্রদলের সন্ত্রাসী কর্মকাণ্ডের লাগাম টেনে ধরুন: বিএনপিকে মোবারক

পিআর দাবি সরকারকে মেনে নিতে হবে: ইসলামী আন্দোলন

গুপ্ত রাজনীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: ছাত্রদল নেতা আকরাম

গুমের সঙ্গে জড়িতরা এখনো গুরুত্বপূর্ণ দায়িত্বে আছে

সংসদ এলাকা থেকে লোডশেডিং শুরু করার প্রস্তাব বিরোধীদলীয় নেতার

শনিবার ১১ দলীয় ঐক্যের গণমিছিল সফলের আহ্বান জামায়াতের

মানুষ হওয়ার আঙিনায় অমানুষের কাজ আমরা চাই না: বিরোধীদলীয় নেতা