সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে বৈঠকে বসেছেন স্থায়ী কমিটির সদস্যরা। রোববার রাত ৯টার পর এ বৈঠক শুরু হয়।
বৈঠকে উপস্থিত আছেন, দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর,আমির খসরু মাহমুদ চৌধুরী, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, বাবু গয়েশ্বর চন্দ্র, ডক্টর আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, সালাউদ্দিন আহমেদ, বেগম সেলিমা রহমান, হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম।
২০১৭ সালের ১৬ জুলাই লন্ডন গিয়েছিলেন খালেদা জিয়া। চারটি মামলার পরোয়ানা মাথায় নিয়ে ওই বছরের ১৮ অক্টোবর দেশে ফেরেন তিনি। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট-সংক্রান্ত মামলায় কারাগারে যান খালেদা জিয়া।
এদিকে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান অলি আহমদ বীরবিক্রম। সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে তিনি ফিরোজায় প্রবেশ করেন তিনি। তাদের মধ্যে দীর্ঘ ৩০ মিনিট আলোচনা হয় বলে জানা গেছে।