হোম > রাজনীতি

৮ দলের আন্দোলনে একাত্মতা প্রকাশ নাসীরুদ্দীনের

স্টাফ রিপোর্টার

নির্বাচনের আগে গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারিসহ পাঁচ দফা দাবিতে জামায়াতসহ আট দলের আন্দোলনে একাত্মতা প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টি- এনসপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ন্যাশনাল হেলথ অ্যালায়েন্স; স্বাস্থ্য পেশাজীবী ও শিক্ষার্থীদের এক যৌথ মঞ্চের আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এ একাত্মতা প্রকাশ করেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আপনারা এ দাবি আদায় করে ঘরে ফিরবেন, আদায় না করে ফিরবেন না। তাদের ওপর কোনো ধরনের হামলা হলে এনসিপি বসে থাকবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।

গণভোট বাংলাদেশে হতেই হবে উল্লেখ করে তিনি বলেন, বিএনপি ১০০ বছর চেষ্টা করলেও গণভোট ঠেকাতে পারবে না। কারণ দেশের বড় একটা অংশ গণভোট চায়। সে তুলনায় দলটির নেতাকর্মীরা একদম চুনোপুঁটি। খালেদা জিয়া জনগণের পালস ধরতে পেরেছিলেন। কিন্তু এখন যারা রয়েছেন, তারা যদি জনগণের পালস ধরতে না পারেন, নিজের পায়ে নিজে কুড়াল মারেন, আমাদের কী করার আছে?

তিনি বলেন, অন্তর্বর্তী সরকার জনবিচ্ছিন্ন সরকারে পরিণত হয়েছে। গত এক বছরে যারা নিজেদের অধিকার নিয়ে সরকারের কাছে এসেছে, কারো দাবিই পূরণ করতে পারেনি। সরকার প্রতিশ্রুতি দিল, সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য আবার মাঠে নামতে হচ্ছে, এটা সরকারের জন্য লজ্জার। সরকার জনগণের সঙ্গে সম্পৃক্ততা হারিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

আওয়ামী লীগের ঘোষিত লকডাউন ইস্যুতে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সব দল মাঠে থাকবে। তবে আওয়ামী লীগকে মাঠে ঠেকাতে এক হাসনাত আবদুল্লাহই যথেষ্ট। এটা নিয়ে কোনো টেনশন নেই। দেশে তাদের মরণ হয়ে গেছে, এখন দুর্গন্ধ ছড়াচ্ছে।

কোনো ফ্যাসিস্ট যেন সংসদে বক্তব্য দিয়ে কলুষিত করতে না পারে

গোলাম পরওয়ারের আসনে কারচুপির অভিযোগ, ভোটের ফল চ্যালেঞ্জ

সভাপতির প্রস্তাবে সমর্থন, তবে সরকারি দল আগে আলোচনা করতে পারত

ডেপুটি স্পিকার পদ নেয়নি জামায়াত

শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক হস্তক্ষেপ বৃদ্ধির প্রতিবাদ এনসিপির

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে হবে: মির্জা ফখরুল

সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিলে সবাইকে সোচ্চার হতে হবে: নাহিদ

জয়নুল আবদিনকে সতর্ক করলো বিএনপি

জুলাই অভ্যুত্থানে বেনিফিশিয়ারি হয়ে সরকার গঠন করে এখন উল্টো পথে হাঁটছে: গোলাম পরওয়ার

আমরা জুলাই সংস্কারের পুরো প্যাকেজ বাস্তবায়ন চাই